Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

ঢেঁড়সের আঠালো ভাব কাটানো কি দুষ্কর হয়ে ওঠে রান্নার সময়ে? সহজ কৌশলগুলি মেনে রাঁধলেই সমাধান

ঢেঁড়সের পিচ্ছিল ভাবের জন্য ধোয়া থেকে রান্না পর্যন্ত নানাবিধ ঝক্কি পোহাতে হয়। জেনে নিন, রান্নার আগে ও রান্নার সময়ে কী কী নিয়ম মেনে চলা উচিত, যাতে মুচমুচে, ঝরঝরে ঢেঁড়সের ভাজা বা তরকারি বানানো যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১০:৫৬
ঢেঁড়স রান্নার ৫ কৌশল।

ঢেঁড়স রান্নার ৫ কৌশল। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ঢেঁড়স খাওয়ার কথা শুনলেই নাক সিঁটকান অনেকে। একই ভাবে রান্না করার সময়েও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। ঢেঁড়সের পিচ্ছিল ভাবের জন্য ধোয়া থেকে রান্না পর্যন্ত নানাবিধ ঝক্কি পোহাতে হয়। কিন্তু কয়েকটি সহজ কৌশল মেনে রাঁধলে অনেকটাই মুশকিল আসান হতে পারে। জেনে নিন, রান্নার আগে ও রান্নার সময়ে কী কী নিয়ম মেনে চলা উচিত, যাতে মুচমুচে, ঝরঝরে ঢেঁড়সের ভাজা বা তরকারি বানানো যায়।

ঢেঁড়স রান্নার সঠিক কৌশল শিখে নিন।

ঢেঁড়স রান্নার সঠিক কৌশল শিখে নিন। ছবি: সংগৃহীত

কী কী নিয়ম মেনে ঢেঁড়স রান্না করার উচিত?

১. সঠিক সব্জি বাছাই: আঠালো ভাব কাটিয়ে ঢেঁড়স রান্না করার প্রথম পদক্ষেপই হল সঠিক সব্জি বাছাই। বাজারে গিয়ে নরম দেখে ঢেঁড়স তুলে নেবেন, যেগুলিতে বেশি বীজ নেই। হাত দিয়ে আলতো চেপে পরখ করে নিতে পারেন।

২. ধোয়ার নিয়ম: ভুলেও কাটার পর ঢেঁড়স ধোবেন না। তা হলে সব্জির পিচ্ছিল ভাব রান্নার আগে আরও বেড়ে যাবে। গোটা সব্জিগুলি ভাল করে জলে ধুয়ে তার পর অবশ্যই মোটা টিস্যু বা নরম কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে।

৩. বেসনের ব্যবহার: ঢেঁড়স রান্নার সময়ে অনেকেই অল্প বেসন ছড়িয়ে দেন। তার ফলে সব্জির পিচ্ছিল ভাব কেটে গিয়ে রান্নাটা মুচমুচে হয়।

৪. ভাজার নিয়ম: ঢেঁড়স ভাজার সময়ে কড়াইয়ের ঢাকনা দিয়ে রাখলে ভিতরে বাষ্প আটকে গিয়ে আর্দ্রতা বাড়িয়ে দিতে পারে। তাতে আরও আঠালো হয়ে আসবে খাবারটি। কড়াইতে লেগে যাওয়ার ঝুঁকিও বাড়বে তাতে। মাঝারি আঁচে রেখে ঢাকনা খোলা রাখুন।

৫. নুনের নিয়ম: রান্নায় স্বাদবৃদ্ধির পাশাপাশি আর্দ্রতাও বাড়ায় নুন। তাই এই উপাদান যোগ করার বিষয়ে বিশেষ সতর্কতার প্রয়োজন। ঢেঁড়স পুরোপুরি রান্না হওয়ার আগে বা পিচ্ছিল পদার্থ শোষিত হওয়ার আগেই যদি নুন দিয়ে দেন, তা হলে অতিরিক্ত আর্দ্রতা গোটা পদটিকে নষ্ট করে দিতে পারে। প্রায় ৮০-৯০ শতাংশ রান্না হয়ে যাওয়ার পর নুন মেশানো উচিত।

Crispy Bhindi Cooking Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy