Advertisement
E-Paper

বাড়িতে কোল্ড কফি বানাচ্ছেন, কিন্তু ক্রিমের মতো হচ্ছে না? ৩ কৌশলেই তা হবে রেস্তরাঁর মতো

কফি, দুধ, চিনি আর বরফ ঘোরালেই কি কোল্ড কফি হয়? এমন পানীয়ে রেস্তরাঁর মতো স্বাদ আসে না। কোল্ড কফিকে ক্রিমের মতো করতে কোন কৌশল জরুরি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৫:৩৯
কোল্ড কফি কী ভাবে ক্রিমের মতো ঘন হবে?

কোল্ড কফি কী ভাবে ক্রিমের মতো ঘন হবে? ছবি:সংগৃহীত।

ঠান্ডা দুধ, কফি আর বরফ। একসঙ্গে মিক্সারে ঘুরিয়ে নিলে কোল্ড কফি হয় ঠিকই, কিন্তু সেই স্বাদ আসে কি? রেস্তরাঁয় কোল্ড কফি খেতে ভাল লাগে, কারণ তার ক্রিমের মতো ঘনত্ব, স্বাদ। কিন্তু সেই স্বাদ বাড়িতে সব সময় আসে না। ভুল হয় কোথায়?

১।কোল্ড কফির স্বাদের নেপথ্যে থাকে ঘন দুধ। ফ্যাটযুক্ত দুধ জ্বাল দিয়ে যত ঘন করা হবে, ততই বাড়বে স্বাদ। তবে দুধ ব্যবহার করতে হবে একদম ঠান্ডা।

২। ফ্যাটের উপস্থিতি কোল্ড কফিতে ক্রিমের মতো ঘনত্ব আনে। কোল্ড কফিতে মিশিয়ে দিন বেশ কিছুটা ভ্যানিলা আইসক্রিম। তা শুধু স্বাদই বৃদ্ধি করবে না, রেস্তরাঁর মতো চটকদারও করবে।

৩। ঘনত্বের জন্য ব্যবহার করা যায় ফ্রেশ ক্রিমও। ক্রিম হ্যান্ড হুইস্কার দিয়ে ফেটিয়ে নিন। কোল্ড কফির মধ্যে তা মিশিয়ে আরও একবার ফেটাতে হবে, যাতে তা কফির সঙ্গে ভাল ভাবে মিশে যায়।

ব্ল্যাক বা দুধ কফি বানিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে বরফের ট্রেতে জমিয়ে নিন। কোল্ড কফিতে বরফ নয়, ব্যবহার করুন কফি কিউব।

আর কোন কৌশল মানা জরুরি?

কফি পাউডার সরাসরি দিলে হবে না। কফি, চিনি এবং ঈষদুষ্ণ জল মিক্সারে বা হ্যান্ড হুইস্কার দিয়ে ফেটিয়ে নিন খুব ভাল করে। তার পরে ঠান্ডা দুধ মিশিয়ে আরও এক বার মিক্সারে ঘুরিয়ে নিন। যোগ করুন আইসক্রিম। একেবারে শেষে গ্লাসে কফি কিউব দিয়ে উপর থেকে আরও একটু ভ্যানিলা আইসক্রিম এবং কফির গুঁড়ো ছড়িয়ে দিন।

Cold Coffee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy