Advertisement
E-Paper

আচার কি ফ্রিজে রাখবেন? কী ভাবে সংরক্ষণ করলে দীর্ঘ দিন ভাল থাকে?

যে পরিমাণ আচার কেনেন, তাতে আচারের কৌটোর ভিড় জমে যায়। বাধ্য হয়েই কিছু শিশি ফ্রিজে রেখেছেন। কিন্তু সব রাখতে পারেননি। যে আচার ফ্রিজে রাখলেন আর যেগুলি রাখলেন না, সেগুলি কী নষ্ট হয়ে যাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০

ছবি : সংগৃহীত।

আচার খেতে ভালবাসেন। মেলাতে, দোকানে ভাল আচার দেখলেই কিনে ফেলেন। রোজ খাওয়ার সময় হোক না হোক। মাঝেমধ্যে ডাল ভাতের থালায় টাকনা হিসাবে আচার নিয়ে নেন। কিন্তু তার জন্য যে পরিমাণ আচার কেনেন, তাতে আচারের কৌটোর ভিড় জমে যায়। বাধ্য হয়েই কিছু শিশি ফ্রিজে রেখেছেন। কিন্তু সব রাখতে পারেননি। যে আচার ফ্রিজে রাখলেন আর যেগুলি রাখলেন না, সেগুলি কী নষ্ট হয়ে যাবে?

আচারের স্থায়িত্ব নির্ভর করে এতে ব্যবহৃত উপাদান এবং তা কী ভাবে সংরক্ষণ করা হচ্ছে, তার ওপর।

বেশি তেলযুক্ত আচার: আম, লেবু বা রসুনের আচার যদি ডুবো তেলে থাকে, তবে তা ১ থেকে ২ বছর পর্যন্ত ভালো থাকে।

ভিনেগারযুক্ত আচার: ভিনেগার প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, তাই এই আচারও প্রায় ১ বছর ভালো থাকে।

মিষ্টি আচার: গুড় বা চিনির সিরা দিয়ে তৈরি আচার সাধারণত ৬ মাস থেকে ১ বছর ভালো থাকে।

কম তেলের আচার: এগুলো দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, সাধারণত ৩-৪ মাস।

দীর্ঘ দিন ভালো রাখার উপায়

১. কাচের বয়াম ব্যবহার করুন

আচার রাখার জন্য প্লাস্টিকের চেয়ে কাচের বয়াম সবচেয়ে ভালো। প্লাস্টিক বা স্টিলের পাত্রে আচারের টক ও মশলার প্রতিক্রিয়ায় স্বাদ নষ্ট হতে পারে এবং আচার দ্রুত নষ্ট হয়। ব্যবহারের আগে বয়ামটি গরম জলে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিতে হবে যাতে ভেতরে এক ফোঁটাও জল না থাকে।

২. ডুবো তেলে রাখুন

আচারের ওপর তেলের একটি স্তর থাকা জরুরি। তেল বাতাসের সংস্পর্শ রোধ করে ছত্রাক জন্মাতে দেয় না। যদি দেখেন তেল কমে গেছে, তবে সর্ষের তেল গরম করে নিয়ে তার পরে ঠান্ডা করে বয়ামে ঢেলে দিন।

৩. শুকনা চামচ ব্যবহার

আচার বের করার সময় সবসময় পরিষ্কার ও একদম শুকনো চামচ ব্যবহার করবেন। ভেজা হাত বা জল লাগা চামচ লাগলে আচারে দ্রুত ছত্রাক পড়ে যায়।

৪. রোদে দেওয়া

মাঝে মাঝে আচারের বয়ামটি কড়া রোদে দিন। রোদ আচারের আর্দ্রতা কমিয়ে দেয় ফলে তা দীর্ঘস্থায়ী হয়। রোদে দেওয়ার সময় বয়ামের মুখ পাতলা কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন।

৫. ভিনেগারের ব্যবহার

আচার তৈরির সময় সামান্য ভিনেগার ব্যবহার করলে তা প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করে।

৬. ফ্রিজে সংরক্ষণ

যদি আচারে তেলের পরিমাণ কম থাকে তবে দীর্ঘ দিন ভাল রাখতে চাইলে সেই আচার ফ্রিজে রাখতে পারেন। এতে আচারের স্বাদ ও মান অনেক দিন অটুট থাকে।

সতর্কতা: আচারের ওপর যদি সাদা বা ধূসর আস্তরণ দেখেন এবং তা থেকে বাজে গন্ধ বের হয়, তবে সেই আচার না খাওয়াই ভালো।

Preservation tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy