Advertisement
E-Paper

বিয়ের মণ্ডপে ‘অ্যানিম্যাল’ সিনেমার দৃশ্য, বিশালাকার বন্দুক লাগানো গাড়ি করে এলেন বর-কনে! তার পর?

ভিন্টেজ মডেলের গাড়িতে চেপে বিয়ের মণ্ডপে প্রবেশ করছেন বর-কনে। কিন্তু সেই গাড়ির সামনেটা দেখে চমকানো ছাড়া উপায় নেই। বর-কনের গাড়ির সামনে লাগানো রয়েছে এক দৈত্যাকৃতির বন্দুক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১০:০২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আজকাল আর বিয়ে কেবল দুটো মনের এবং পরিবারের মিলন নয়। বিয়ে মানে এখন এলাহি আয়োজন করা। একই সঙ্গে বর-কনের সাজ, মণ্ডপে আগমন প্রভৃতি বিষয়ে অভিনব কায়দার ছোঁয়া রাখাও বর্তমানে বিয়েরই অংশ বলা চলে। তেমনই এক নতুনত্ব কায়দায় বর-কনের মণ্ডপে প্রবেশের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়, যা দেখে কোনও হিন্দি অ্যাকশন ঘরানার ছবির দৃশ্য চোখের সামনে ঘটছে বলে মনে হচ্ছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিন্টেজ মডেলের গাড়িতে চেপে বিয়ের মণ্ডপে প্রবেশ করছেন বর-কনে। কিন্তু সেই গাড়ির সামনেটা দেখে চমকানো ছাড়া উপায় নেই। বর-কনের গাড়ির সামনে লাগানো রয়েছে এক দৈত্যাকৃতির বন্দুক। তাতে রয়েছে অনেকগুলি মুখ। ঠিক যেমনটা দেখা গিয়েছিল বলিউড অ্যাকশন ঘরানার ছবি ‘অ্যানিম্যাল’-এ। গাড়ির সামনে লাগানো সেই বন্দুক অনবরত ঘুরে চলেছে। যদিও সেটি থেকে গুলি বেরোচ্ছে না। বদলে বেরোচ্ছে সাদা রঙের ধোঁয়া। মণ্ডপে গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে বাচ্চারা ছুটে এল সেই বন্দুক লাগানো গাড়ি দেখতে। এক তরুণ এসে বন্দুকের গায়ে হাতও দিলেন। বর-কনে গাড়ির মধ্যেই বসে রইলেন চুপচাপ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রোজ়ি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে দেড় লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। নানা মজার মজার মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বিয়ে নয়, এঁরা যুদ্ধ করতে যাচ্ছেন।’’

Viral Video Viral Story Wedding Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy