Advertisement
E-Paper

বর্ষা হোক বা গরম, ডাল কৌটে ভরে রাখার সময় অনেকে তাতে নুন মিশিয়ে রাখেন কেন?

বর্ষা হোক বা গরম, ডাল কৌটে ভরে রাখার সময় অনেকে তাতে নুন মিশিয়ে রাখেন কেন? অনেকে আবার পোকার হাত থেকে বাঁচাতে ছোলা, মটর ফ্রিজে রাখেন। তবে ফ্রিজ ডাল দিয়েই ভর্তি করে রাখলে বাকি খাবার রাখবেন কোথায়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৯:৩৪
ডালে নুন মিশিয়ে রাখলে কী লাভ হয়?

ডালে নুন মিশিয়ে রাখলে কী লাভ হয়? ছবি: সংগৃহীত।

সারা মাসের মুদিখানার সামগ্রী এক বারেই কিনে ফেলেন কেউ কেউ। তবে অনেকখানি ডাল, মটর, ছোলা একে বারে কিনে রাখলে তাতে পোকা ধরে যায়। বর্ষায় তো বটেই, তবে সারা বছরই কমবেশি এই সমস্যা পোহাতে হয়। অনেকে আবার পোকার হাত থেকে বাঁচাতে ছোলা, মটর ফ্রিজে রাখেন। তবে ফ্রিজ ডাল দিয়েই ভর্তি করে রাখলে বাকি খাবার রাখবেন কোথায়?

ডালকে পোকার হাত থেকে বাঁচাতে শুধু একটি ছোট টোটকা মানলেই হবে। ডালের কৌটোয় ডাল ভরার পর তাতে মিশিয়ে দিন এক চামচ নুন। ব্যাস, এই ছোট কাজটি মনে রাখলেই ডালে আর পোকা ধরবে না।

অনেক সময় ডাল সেদ্ধ করার সময় উপরে ফ্যানার মতো কিছু ভাসতে থাকে। দেখে মনে হতেই পারে সেগুলি পোকা বা অন্য কোনও পদার্থ। তবে ডালের এই ফেনা আসলে ‘স্যাপোনিন্‌স’ নামক একটি উপাদান। যা জলের সংস্পর্শে এলে দ্রবীভূত হয়ে যায়। জল ফুটলে এই স্যাপোনিন্‌স সাবানের মতো ফেনা তৈরি করে।

Advertisement

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ফেনায় থাকা সাবানের মতো পদার্থটি কিন্তু শরীরের ক্ষতি করতে পারে। কারণ, ডালে থাকা গ্লাইকোসাইডের প্রাকৃতিক গঠন ক্ষতিগ্রস্ত হয়। যা শরীরের ক্ষতি করে। তাই এই ফেনা তুলে ফেলে দেওয়াই ভাল।

Cooking Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy