Advertisement
E-Paper

Life Hacks: ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান? বদলে ফেলুন রোজকার জীবনের কয়েকটি অভ্যাস

কী ভাবে জমাবেন টাকা?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৮:২৭
বাড়তি খরচ কমান, সঞ্চয় বাড়ান।

বাড়তি খরচ কমান, সঞ্চয় বাড়ান। ছবি: সংগৃহীত

আয় আর ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে আমরা অনেকেই ব্যর্থ হই। আয় বুঝে ব্যয় করার কথা আমাদের মাথায় থাকে না বললেই চলে। অনেক সময়ই প্রয়োজনের অতিরিক্ত খরচ করে ফেলি। সঞ্চয়ের লক্ষ্যে কিছুই প্রায় তুলে রাখা হয় না। তবে টাকা জমাতে দৈনন্দিন জীবনের যাবতীয় এলোপাথাড়ি খরচ খরচার প্রতি আমাদের রাশ টানা উচিত। আমরা যদি প্রতিদিনের খরচে খানিক কাটছাঁট করি কিছু অন্তত খরচ বেঁচেই যায়।

কী ভাবে কমাবেন খরচ?

প্রয়োজনের অতিরিক্ত খরচ কমান।

প্রয়োজনের অতিরিক্ত খরচ কমান। ছবি: সংগৃহীত


১) বাইরের খাবারের প্রতি আমাদের সকলেরই প্রবল আকর্ষণ। সুযোগ পেলেই খেতে চলে যাচ্ছি বা অ্যাপের মাধ্যমে বাইরে থেকে আনিয়ে নিচ্ছি। ফলে একসঙ্গে অনেকগুলি টাকা বেরিয়ে যাচ্ছে। পছন্দের খাবার খাওয়া বন্ধ না করে বরং বাড়িতে বানিয়ে নিতে পারেন। এতে খানিকটা সাশ্রয় হয়।

২) প্রয়োজনের অতিরিক্ত পোশাক কেনার প্রবণতা কমবেশি আমাদের সকলেরই রয়েছে। এই প্রবণতা দূর করতে হবে। পুরনো পোশাকগুলি ঘুরিয়ে ফিরিয়ে পরা যেতে পারে।

৩) এই ব্যস্ত জীবনে যাতায়াত করতে আমরা অনেক সময় ক্যাব ব্যবহার করি। খরচ কমাতে ক্যাবের ব্যবহার কমানো প্রয়োজন। খানিক সতর্ক থেকে আমরা যদি গণপরিবহনে ভ্রমণ করি, তাতে সঞ্চয় হয় অনেকটা।

৪) বেশির ভাগ সময় আমরা ঘরের আলো পাখা নেভাতে ভুলে যাই। ফলে মাসের শেষে একটা বড়সড় বৈদ্যুতিক বিল আসে। এই অতিরিক্ত খরচ কমাতে সতর্ক থাকা জরুরি।

৫) ঘন ঘন অনলাইন কেনাকাটার থেকে বিরত থাকুন।

savings money
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy