Advertisement
E-Paper

শীতের কড়াইশুঁটির স্বাদ গরমেও নিতে চান? সংরক্ষণের সঠিক পদ্ধতি জেনে নিন

কড়াইশুঁটি সংরক্ষণ করা খুব একটা কঠিন কাজ নয়। সঠিক উপায় মেনে সংরক্ষণ করলে সারা বছর এটি ব্যবহার করতেই পারেন, শীতকালে মজুত করে রাখা কড়াইশুঁটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৯
কড়াইশুঁটি কী ভাবে সংরক্ষণ করলে একদম টাটকা থাকবে?

কড়াইশুঁটি কী ভাবে সংরক্ষণ করলে একদম টাটকা থাকবে? ছবি: সংগৃহীত।

এখন বাজারে খুঁজলে শীতের রকমারি সব্জি গরমেও পাওয়া যায়। তবে আফসোস, সারা বছর কড়াইশুঁটির দেখা মেলে না। তাই বছরের অন্য সময়ে কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করলে ফ্রোজ়েন কড়াইশুঁটিই ভরসা। চাইলে এখন থেকেই কড়াইশুঁটি আপনার ফ্রিজে সংরক্ষণ করে রাখতেই পারেন। ভাবছেন কী ভাবে?

কড়াইশুঁটি সংরক্ষণ করা খুব একটা কঠিন কাজ নয়। সঠিক উপায় মেনে সংরক্ষণ করলে সারা বছর ব্যবহার করতেই পারেন শীতকালে মজুত করে রাখা কড়াইশুঁটি।

সংরক্ষণ পদ্ধতি:

১) কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে নিয়ে ভাল করে ধুয়ে নিন।

২) একটি বড় পাত্রে জল গরম করে তাতে দু’চামচ চিনি মিশিয়ে নিন।

৩) জল ফুটলে আঁচ কমিয়ে কড়াইশুঁটির দানাগুলি ভাপিয়ে নিন। ঘড়ি ধরে দু’-তিন মিনিটের বেশি সময় ভাপাবেন না।

৪) এবার চিনির জল থেকে মটরগুলি ভাল করে ছেঁকে নিয়ে বরফ জলে তা ডুবিয়ে রাখুন মিনিট পাঁচেক।

৫) কড়াইশুঁটি ঠান্ডা হয়ে গেলে অতিরিক্ত জল ঝরিয়ে নিন।

৬) এবার দানাগুলিকে একটি মোটা কাপড়ের উপর কিছু ক্ষণ বিছিয়ে দিন। উপর থেকে পেপার টাওয়েল দিয়ে ভাল করে জল শুকিয়ে নিন।

৭) জল সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর দানাগুলি একটি জিপ লক প্যাকেটে বা এয়ার টাইট পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন।

Cooking Hacks cooking tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy