Advertisement
E-Paper

বাড়তি সুফল পেতে রাতে চুলে তেল মালিশ করেন? আদৌ কোনও লাভ হয় কি তাতে

চুলের জন্য নারকেল তেল নিঃসন্দেহে উপকারী। চুল মসৃণ হবে ভেবে অনেকেই শ্যাম্পু করার আগের রাতে চুলে তেল মেখে রাখেন। কিন্তু সারারাত চুলে তেল দিয়ে রাখা কি ঠিক?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:৪৩
শ্যাম্পু করার ৪০-৪৫ মিনিট আগে তেল মেখে নিলেই যথেষ্ট।

শ্যাম্পু করার ৪০-৪৫ মিনিট আগে তেল মেখে নিলেই যথেষ্ট। প্রতীকী ছবি।

চুলের যত্ন নিতে নারকেল তেলের বিকল্প নেই। চুলে পুষ্টি জোগানো থেকে শুরু করে নতুন চুল গজানো— নারকেল তেলের জুড়ি মেলা ভার। আলাদা করে চুল বাঁধার ঝক্কি এড়াতে এখন অনেকেই স্ট্রেটনিং, কেরাটিন, স্মুদনিং করান। অনেকেই হয়তো জানেন না স্ট্রেট করা চুলের পরিচর্যার অন্যতম উপকরণ এই নারকেল তেল।

চুল ভাল রাখার পাশাপাশি চুলের রুক্ষ ভাব দূর করতে, চুল ঝরার সমস্যা কমাতে, খুশকি তাড়াতেও নারকেল তেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্নানের আগে তেল দিয়ে মাথার তালুতে মালিশ করে নিয়ে শ্যাম্পু করে নেন অনেকে। আবার শ্যাম্পু করবেন বলে কেউ আগের দিন রাতেও চুলে তেল মাখেন। সকালে স্নানের সময় শ্যাম্পু করে নেন। কিন্তু সারারাত চুলে তেল মাখার অভ্যাস আদৌ কতটা উপকারী?

কেশসজ্জা বিশেষজ্ঞরা বলছেন, ৪০-৪৫ মিনিটের বেশি সময় চুলে তেল মেখে রাখতে নেই। এতে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। সারারাত তেল মেখে রাখলেই বেশি উপকার মিলবে, এমন কোনও মানে নেই। রাতে চুল মাখার আসলে আলাদা কোনও উপকারিতা নেই। বরং ক্ষতি। এতে চুলের গোড়া নরম হয়ে যায়। শ্যাম্পু করার সময় চুল ঝরার পরিমাণ অনেকটা বেড়ে যায়। তাই শ্যাম্পু করার ৪০-৪৫ মিনিট আগে তেল মেখে নিলেই যথেষ্ট।

Hair Oiling Hair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy