Advertisement
E-Paper

Makeup Tips: গোল মুখে ব্লাশ লাগাবেন? জেনে নিন কিছু ফন্দি-ফিকির

ব্লাশ লাগিয়ে কি মুখের আকার বদলানো সম্ভব? সঠিক ফন্দি জানা থাকলে অনেকটাই সম্ভব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১৭:৪০
আলিয়া ভট্টের মেকআপ অনুসরণ করুন।

আলিয়া ভট্টের মেকআপ অনুসরণ করুন। ছবি: সংগৃহিত

আপনার মেকআপ সংগ্রহে ব্লাশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই এটার কদর বোঝেন না। ব্লাশ লাগালে আপনার মুখ নিমেষে উজ্জ্বল হয়ে ওঠে। তবে ব্লাশ লাগানো খুব একটা সহজ নয়। ভুল জায়গায় লাগালে মুখের বাকি মেকআপ ভেস্তে যেতে পারে। বিশেষ করে গোল মুখে ব্লাশ লাগানোর ঝক্কি অনেক। তবে ঠিক করে লাগাতে পারলে আলাদা করে কনট্যুর করার প্রয়োজন হবে না। আপনার মুখের গোলাকার অনেকটাই কমবে। জেনে নিন ব্লাশ লাগানোর সময় কী কী মাথায় রাখতে হবে।

কোথায় লাগাচ্ছেন

বেশির ভাগ মানুষ হাসির ভঙ্গিতে ব্লাশ লাগান। মানে হাসির সময়ে গালের যে অংশগুলো উচু হয়ে যায়, সেখানে। কিন্তু সেটা মারাত্মক ভুল। যখন না হেসে গম্ভীর হয়ে থাকবেন বা কথা বলবেন তখন ব্লাশের জায়গাটা ঝুলে যাবে। তাই চেষ্টা করুন গালের এই অংশের নীচ থেকে শুরু করে একটু কোনাকুনি ভাবে চুলের দিকে পর্যন্ত ব্লাশ লাগান। তাহলে মুখের গোলাকার কমবে।

মিশিয়ে নিন

নাকের দিকে ব্লাশ বেশি মেলানোর চেষ্টা করবেন না। এতে মুখ আরও গোল লাগবে। গালের বাকি অংশ যখন ব্লাশটা বাকি মেকআপের সঙ্গে মেলাবেন তুলির টান যেন বাইরের দিকে এবং উপরের দিকে হয়। তবেই মুখের আকারে বদল আসবে।

শিমার ব্লাশ চলবে না

যাঁদের মু‌খ গোল তাঁদের ম্যাট ব্লাশ লাগানোই ভাল। চকচকে বা শিমারি ব্লাশ লাগালে আলো বেশি পড়বে। তাতে মুখ গোল দেখতে লাগবে বেশি।

Beauty Tips Make up tips Face Makeup Blust
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy