Advertisement
E-Paper

Gold Hair: গলা নয়, মাথা ভরেছে সোনার চেনে! র‌্যাপারের সাজ দেখে অবাক অনুরাগীরা

বছর তেইশের গায়ক ড্যান মাথার তালুতে নানা ডিজাইনের চেন লাগিয়ে নিয়েছেন। সেই বেশ নেটমাধ্যমে দেখিয়েছেন নিজের অনুরাগীদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৬
ড্যান স্যুর। মেক্সিকোর এই র‌্যাপ গায়কের গলায় নয়, মাথায় এখন চুলের জায়গায় ঝুলছে একগুচ্ছ সোনার চেন!

ড্যান স্যুর। মেক্সিকোর এই র‌্যাপ গায়কের গলায় নয়, মাথায় এখন চুলের জায়গায় ঝুলছে একগুচ্ছ সোনার চেন!

বাপ্পি লাহিড়ীর সোনার হারের গোছা নিয়ে কত কথাই না হয়েছে। ‘বাপ্পিদা’র সোনার চেনের সাজতাঁকে আর পাঁচ জনের থেকে আলাদা করে রাখে বলেই বক্তব্য বিনোদন জগতের অনেকের। এ বার তেমনই সব সোনার চেনের নতুন ব্যবহার দেখালেন আর এক গায়ক। নাম, ড্যান স্যুর। মেক্সিকোর এই র‌্যাপ গায়কের গলায় নয়, মাথায় এখন চুলের জায়গায় ঝুলছে একগুচ্ছ সোনার চেন!

র‌্যাপ গায়কদের অভিনব সাজপোশাক নিয়ে বিভিন্ন দেশেই চর্চা হয়ে থাকে। তবে ড্যানের মতো এর আগে কেউ মাথায় সোনার চেন ইমপ্লান্ট করেছে়ন বলে জানা যায়নি। এ সাজ তাঁরই প্রথম।

এর আগে তাঁর কালো ঘন চুল ছিল। সোনার চুলে একেবারেই বদলে গিয়েছে ড্যানের রূপ।

এর আগে তাঁর কালো ঘন চুল ছিল। সোনার চুলে একেবারেই বদলে গিয়েছে ড্যানের রূপ।

বছর তেইশের গায়ক ড্যান মাথার তালুতে নানা ডিজাইনের চেন লাগিয়ে নিয়েছেন। সেই বেশ নেটমাধ্যমে দেখিয়েছেন নিজের অনুরাগীদের। তার পরেই হইচই পড়ে গিয়েছে ফ্যাশন জগতে। ভাইরাল হয়ে যায় তাঁর নতুন সাজের ছবি।

সাজগোজে সব সময়েই অন্যদের থেকে আলাদা ড্যান। তবে এর আগে তাঁর কালো ঘন চুল ছিল। সোনার চুলে একেবারেই বদলে গিয়েছে ড্যানের রূপ।

gold Hair Fashion Rapper Fashion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy