Advertisement
E-Paper

Feet care: বৃষ্টির জমা জল পেরিয়ে বাড়ি ঢুকলেন? পায়ের বিশেষ যত্নের প্রয়োজন

বর্ষাকাল মানেই পায়ে নানা ধরণের চর্মরোগের সূত্রপাত। তবে তা দূর করার কিছু কিছু সহজ উপায়ও রয়েছে। আসুন সেগুলি জেনে নেওয়া যাক চটজলদি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১৭:০৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

তীব্র গরমের পর বর্ষা মানে এক রাশ স্বস্তি, আবার বর্ষা মানে কিন্তু যথেষ্ট চিন্তারও কারণ। এই সময়েই ত্বকে নানান সমস্যা শুরু হয়, ফলে ত্বকের আলাদা করে যত্ন নেওয়া হয়ে পড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আবার ত্বকের যত্ন নিলেও অবহেলা করি পায়ের। অথচ, ভেবে দেখুন, বর্ষার কাদা-মাটি-জলের সাথে আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বেশি সংযোগ ঘটে পায়েরই। তাই ছত্রাক বা ব্যাকটেরিয়া, বর্ষাকালে যাদের বৃদ্ধি হয় অত্যন্ত দ্রুত, তারা সহজেই বাসা বাঁধতে পারে পায়ে। এর পরের ধাপ হল পায়ে দূর্গন্ধ, ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ- এই ধরণের কিছু সমস্যা। তবে তা এড়ানো খুব কঠিনও নয়। রইল কিছু সহজ উপায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১। শুকনো পা: পা যাতে বেশিক্ষণ ভিজে না থাকে সে দিকে খেয়াল রাখুন। বাইরে থেকে এলে পা ভাল করে ধুয়ে মুছে নিন। রাস্তার কাদাজল যতটা সম্ভব এড়িয়ে চলুন।

২। ঠিকঠাক জুতো: ঢাকা জুতোর বদলে হাওয়াই চটি বা স্যান্ডাল, বিশেষ করে গামবুট জাতীয় বর্ষার জুতো পরুন। জুতো ভেজা থাকলে চট করে বদলে নিন। খালি পায়ে হাঁটা নৈব নৈব চ।

৩। নখ কাটা: নিয়মিত নখ কাটুন যাতে সেখানে ময়লা না জমে। নখের ভিতর এবং আঙুলের ফাঁকে জমানো ময়লা থেকে অনেক সময় সংক্রমণ ঘটে।

৪। ক্রিম: শুকনো পায়ে দিনে দু’বার, স্নানের আগে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে কোনও ভাল অ্যান্টি-ফাঙ্গাল মলম বা ময়েশ্চারাইজার লাগান।

৫। লেবুর রস: পায়ে দুর্গন্ধ এড়ানোর জন্য সপ্তাহে দু’বার গরম জলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে তাতে পা ডুবিয়ে থাকুন কিছুক্ষণ ও তারপর শুকিয়ে নিন।

Monsoon Monsoon Tips Skincare Skin Problem Feet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy