Advertisement
E-Paper

ননস্টিকের কাজ করবে স্টিলের কড়াই! রান্নার আগে ১টি টোটকা মানলেই মাছ লেগে যাবে না পাত্রের গায়ে

শুধু মাছ ভাজার সময়েই নয়, বিভিন্ন পদ রান্নার সময়ে এক বার তলায় লেগে গেলে তার স্বাদ বিগড়ে যায়। ২ মিনিটেই লোহা কিংবা স্টিলের কড়াইকে কী ভাবে ননস্টিক পাত্রে পরিণত করবেন, রইল হদিস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৯:৫৩
লোহার কড়াই কাজ করবে ননস্টিকের মতো।

লোহার কড়াই কাজ করবে ননস্টিকের মতো। ছবি: সংগৃহীত।

স্বাস্থ্য সচেতন যাঁরা, কম তেলে রান্না করা নিয়ে তাঁদের চিন্তার শেষ নেই। শুধু কম তেল নয়, চটজলদি রান্না করতেও ননস্টিক বাসন বেশ জনপ্রিয়। আবার বাড়িতে দোসা, প্যানকেক তৈরি করতে গেলেও ননস্টিক পাত্রের প্রয়োজন পড়ে। পাত্রের গায়ে না আটকে সুন্দর ভাবে উঠে আসে এই খাবারগুলি। তবে কড়াইতে বা তাওয়ার গায়ে না আটকে সুন্দর ভাবে দোসা উঠে আসার নেপথ্যে রয়েছে ক্ষতিকর একটি রাসায়নিক। দীর্ঘ দিন ধরে এই ননস্টিকের বাসন ব্যবহার করলে, সেই বাসনে থাকা রাসায়নিক খাবারের মধ্যে মিশতে শুরু করে। যা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ননস্টিকের বাসনপত্র তৈরি হয় ‘পারফ্লুওরোয়ালকাইল কম্পাউন্ড’ (পিএফসি) দ্বারা। এই যৌগকেই ভয়ের কারণ বলে চিহ্নিত করছেন তাঁরা। ইতিমধ্যেই আমেরিকায় পিএফসি যৌগকে ‘কার্সিনোজেনিক’ বলে চিহ্নিত করেছে। অর্থাৎ, ক্যানসারের মতো মারণরোগের আশঙ্কা বাড়ে এই যৌগের ব্যবহারে। শুধু ক্যানসারই নয়, চিকিৎসকদের মতে থাইরয়েড, বন্ধ্যত্বের মতো রোগেরও কারণ এই পিএফসি।

তা হলে কোন কড়াইয়ে রান্না করবেন। লোহা কিংবা স্টিলের কড়াইতে অল্প তেলে মাছ ভাজতে গেলেই তো ভেঙে যায়। এখন উপায়? শুধু মাছ ভাজার সময়েই নয়, বিভিন্ন পদ রান্নার সময়ে এক বার তলায় লেগে গেলে তার স্বাদ বিগড়ে যায়। ২ মিনিটেই লোহা কিংবা স্টিলের কড়াইকে কী ভাবে ননস্টিক পাত্রে পরিণত করবেন, রইল হদিস।

Advertisement

এর জন্য প্রথমে লোহা কিংবা স্টিলের কড়াইকে খুব ভাল করে গরম করে নিতে হবে। কড়াই থেকে ধোঁয়া উঠতে শুরু করে গ্যাসের আঁচ কমিয়ে ২-৩ ফোঁটা তেল দিতে হবে। একটি টিস্যু নিয়ে তেলটি পুরো কড়াইয়ে ভাল ভাবে মুছে নিন। তার পর আবার গ্যাসের আঁচ বাড়িয়ে কড়াইটি গরম করে নিন। একই ভাবে আবারও কড়াইতে ২-৩ ফোঁটা তেল দিয়ে ভাল ভাবে মুছে নিতে হবে। ব্যাস! এ বার আপনার কড়াইটি কিন্তু একেবারেই ননস্টিক পাত্রের মতো কাজ করবে। ডিমের অমলেট হোক বা নুডল্স, মাছ ভাজা হোক বা চাইনিজ় কোনও পদ সহজেই বানিয়ে ফেলতে পারবেন এ বার লোহার কড়াইতেই।

Kitchen Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy