Advertisement
E-Paper

ভোটের দিনে ছুটির মেজাজ, সন্ধ্যায় বানিয়ে ফেলুন চিকেন সালামি, রইল আরও কিছু স্ন্যাক্সের রেসিপি

প্রিজ়ারভেটিভ ছাড়াই দোকানের মতো চিকেন সালামি বাড়িতেই তৈরি করা যায়। চিকেন দিয়ে আরও কিছু সুস্বাদু স্ন্যাক্স বানানো যায় যা খেতে হয় একেবারে রেস্তরাঁর মতোই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৭:২২
Quick Chicken snacks Recipes for evening cravings

রেস্তরাঁর মতো চিকেন দিয়ে কিছু স্ন্যাক্সের রেসিপি। ছবি: ফ্রিপিক।

ভোটের দিনে ছুটির মেজাজ। সন্ধ্যায় ভালমন্দ কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে ফেলতে পারেন রেস্তরাঁর মতো চিকেন সালামি। কেনা সালামিতে নানা রকম প্রিজ়ারভেটিভ থাকে, তাই সেগুলি স্বাস্থ্যের জন্য ভাল নয়। বাড়িতে স্বাস্থ্যকর উপায়েই সালামি বানানো যায়। সঙ্গে চিকেন দিয়ে আরও কিছু স্ন্যাক্সের রেসিপি রইল।

চিকেন সালামি

চিকেন সালামি।

চিকেন সালামি। ছবি: ফ্রিপিক।

৫০০ গ্রামের মতো চিকেন কিমা, ১ চামচ আদা-রসুন বাটা, ১ চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, ২ চামচ কর্নফ্লাওয়ার নিতে হবে। প্রথমে চিকেন কিমাকে মিক্সারে দিয়ে একদম মসৃণ পেস্ট তৈরি করে নিন। এ বার একটি বড় পাত্রে চিকেন বাটার সঙ্গে আদা-রসুন বাটা, নুন, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার ভাল করে মেখে নিতে হবে। একটি অ্যালুমিনিয়াম ফয়েলে সেই মিশ্রণ ভরে দুই পাশ মুড়ে দিন। এ বার একটি পাত্রে জল ফুটিয়ে তার উপর ছাঁকনি দিয়ে সেখানে ফয়েলগুলি রেখে ভাপে রান্না করুন। ঠান্ডা হলে ফ্রিজে ২ ঘণ্টা রেখে দিন। এর পর ফয়েল পেপার খুলে গোল গোল করে কেটে নিন। হালকা মাখনে ভেজে স্যান্ডউইচ বা স্যালাডে ব্যবহার করতে পারেন।

চিকেন স্ট্রিপ

চিকেন স্ট্রিপ।

চিকেন স্ট্রিপ। ছবি: ফ্রিপিক।

হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কেটে তাতে নুন, লেবুর রস, গোলমরিচ, রসুন বাটা মাখিয়ে নিন। অন্তত এক ঘণ্টা মাংসে মশলা মাখিয়ে রাখলে স্বাদ ভাল হবে। মশলা মাখানো মাংস প্রথমে ময়দা মাখিয়ে গুলে রাখা ডিমে ডুবিয়ে নিন। তার পর গুঁড়ো করা কর্নফ্লেক্স মাখিয়ে ভেজে নিন।

চিকেন চিজ় বল

চিকেন চিজ় বল।

চিকেন চিজ় বল। ছবি: ফ্রিপিক।

চিকেন কিমার সঙ্গে নুন, গোলমরিচ, আদাবাটা, রসুনবাটা, ধনে ও জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা, লেবুর রস মাখিয়ে ভাল করে মেখে রেখে দিন। ওই ম্যারিনেট করা চিকেন কিমার সঙ্গে সাদা তেল বা বাটার দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিন। এ বার ওই পেস্টের সঙ্গে ব্রেড ক্রাম্ব যোগ করে মেখে নিন। ভাল ভাবে মাখা হয়ে গেলে লেচি কেটে বল আকারে গড়ে ফেলুন। ভিতরে একটা করে চিজের কিউব দিয়ে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে অল্প আঁচে সোনালি করে ভেজে নিন।

Chicken Ball Snacks Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy