Advertisement
E-Paper

আপনি পোষ্যকে জড়িয়ে ধরে ঘুমোন? সাবধান!

পোষ্যকে রাতে জড়িয়ে ধরে না শুলে আপনার ঘুম আসে না? কোথাও বেড়াতে গেলেই মনে হয় কখন বাড়ি ফিরে ছানাকে জড়িয়ে ধরে ঘুমোবেন? জানি পোষ্য আপনার খুবই কাছের জন। কিন্তু একই বিছানায় পোষ্যকে নিয়ে ঘুমোলে ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্যের। জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ২১:০৪

পোষ্যকে রাতে জড়িয়ে ধরে না শুলে আপনার ঘুম আসে না? কোথাও বেড়াতে গেলেই মনে হয় কখন বাড়ি ফিরে ছানাকে জড়িয়ে ধরে ঘুমোবেন? জানি পোষ্য আপনার খুবই কাছের জন। কিন্তু একই বিছানায় পোষ্যকে নিয়ে ঘুমোলে ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্যের। জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

অনেকেই পোষ্যকে যতটা আদর করেন, ভালবাসেন ততটা তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন না। এর ফলে পোষ্যর শরীরে বাসা বাঁধে প্যারাসাইট। যা ঘুমের সময় অজান্তেই ঢুকে যেতে পারে আপনার নাকে, কানে। সতর্ক থাকতে নিয়মিত পোষ্যকে ডিওয়র্মিং করা প্রয়োজন। যার ফলে পোষ্যর শরীরে প্যারাসাইট বেশি ছড়িয়ে পড়তে পারে না। অন্যদিকে ডিওয়র্মিং-এর ফলে পোষ্যর শরীরে ভ্যাক্সিনের কার্যকারিতাও বাড়ে।

এই ধরনের প্যারাসাইট খুব সহজেই মানুষের শরীরেও বাসা বাঁধতে পারে। যার থেকে ভয়ঙ্কর রোগ, এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই পোষ্যকে ভালবাসা, বর্জ্য পরিষ্কার করা, খাওয়ানো, স্নান করানোর পাশাপাশি প্রতি ৪ মাস অন্তর ডিওয়র্মিং করান অবশ্যই। বাড়িতে পোষ্য নিয়ে আসারা প্রথম ৬ মাসের মধ্যেই অবশ্যই ভ্যাক্সিনেশন করান।

আরও পড়ুন: আপনার রক্তের গ্রুপ কী? জেনে নিন আপনার কী কী খাওয়া উচিত

pet sleepin with pet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy