Advertisement
E-Paper

Cute Story: কে আগে পরাবেন বিয়ের মালা? ঠিক না করতে পেরে মণ্ডপে কী করলেন বর-কনে!

নেটমাধ্যমের একটি ভিডিয়োতে কে আগে মালা পরাবেন, তা ঠিক করতে মঞ্চের উপরেই খেলায় মেতে উঠলেন হবু দম্পতি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ২০:৩৬
মালা-বদলের মঞ্চে এ কী হল!

মালা-বদলের মঞ্চে এ কী হল! ছবি সৌজন্য: ওয়েডিংওয়ারইন্ডিয়া

বিয়ের মণ্ডপে বরপক্ষ আর কনেপক্ষের খুনসুটি নতুন কিছু নয়। অনেক সময়েই বিভিন্ন লোকাচারের মধ্যেই তাঁরা মেতে ওঠেন বিভিন্ন ধরনের ঠাট্টায়। কখনও কখনও সেই দলে নাম লেখান বর-কনেও। তেমনই একটি ঘটনা সম্প্রতি দেখা গেল নেটমাধ্যমের একটি ভিডিয়োতে।

আরও পড়ুন:

ভিডিয়োটি এক হবু দম্পতির মালা-বদলের। কিন্তু দুজনের মধ্যে কে আগে মালা পরাবেন তা ঠিক করে উঠতে পারছিলেন না তাঁরা। অবশেষে সিদ্ধান্ত নিলেন, একটি খেলাতেই ধরা হবে বাজি। খেলাটি হল রক-পেপার-সিজার। যিনি জিতবেন, তিনিই প্রথম পরাবেন মালা।

খেলাটি ছোটদের কাছে বেশ জনপ্রিয়। এতে তিন ধরনের সঙ্কেত আছে। যা হাতের তিন রকম ভঙ্গিমায় ফুটিয়ে তুলতে হয়। রক নামক ভঙ্গিমাতে হাত মুঠো করতে হয়। পেপারে খুলে দিতে হয় হাতের পাতা। আর সিজারে তর্জনী ও মধ্যমা দিয়ে কাঁচির মতো ভঙ্গি করতে হয়। এখন রক আর পেপারের মধ্যে যে পেপার ভঙ্গি দেখাবে, সে জিতবে। পেপার আর সিজারের মধ্যে যে দেখাবে সিজার, সে হবে বিজয়ী। আবার সিজার ও রকের মধ্যে জিতবে রক। মালা-বদলের মঞ্চে দাঁড়িয়েই খেলাটি খেলেন ওই যুগল। আর খেলায় জেতেন কনে। বাজি জিতে তিনি প্রথম পরান মালা।

Wedding Love Games
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy