Advertisement
E-Paper

দু’দিকে দুই সন্তানকে একই সঙ্গে স্তন্যদান, চিন্ময়ী শ্রীপাদের ‘সাহসী’ ছবিতে ঢালাও শুভেচ্ছা অনুরাগীদের

সম্প্রতি যমজ সন্তানের মা হয়েছেন চিন্ময়ী। নাম রেখেছেন, শ্রভাস ও দৃপ্ত। এ বার দুই সন্তানকে একই সঙ্গে স্তন্যদান করার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করলেন তারকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৬:২৯
দুই সন্তানকে একই সঙ্গে স্তন্যদান করার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করলেন তারকা।

দুই সন্তানকে একই সঙ্গে স্তন্যদান করার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করলেন তারকা। ছবি: সংগৃহীত

তামিল চলচ্চিত্র জগতে পরিচিত নাম চিন্ময়ী শ্রীপাদ। একাধিক গানে অনুরাগীদের মাতিয়ে তুলেছেন জনপ্রিয় এই দক্ষিণী তারকা। সম্প্রতি যমজ সন্তানের মা হয়েছেন চিন্ময়ী। নাম রেখেছেন, শ্রভাস ও দৃপ্ত। এ বার দুই সন্তানকে একই সঙ্গে স্তন্যদান করার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করলেন তারকা।

নিজের ইনস্টাগ্রামে দেওয়া সেই ছবিতে হলুদ একটি পোশাক পরে আছেন চিন্ময়ী। মাথা নিচু করে সস্নেহে তাকিয়ে রয়েছেন দুই সন্তানের দিকে। কোলের উপর একটি বালিশে শায়িত দুই সন্তান পান করছে মাতৃসুধা। প্রকাশের সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। নেটাগরিকদের একাংশের বক্তব্য, জনসমক্ষে স্তন্যদান নিয়ে এখনও সঙ্কোচ রয়েছে বহু মানুষের মনে। অনেকেই বিষয়টি মেনে নিতে পারেন না। তাই নিজের ছবি প্রকাশ করে মাতৃত্বের অধিকার নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন চিন্ময়ী।

সদ্য প্রকাশিত অন্য একটি ভিডিয়োবার্তায় চিন্ময়ী জানিয়েছেন, অনেকেই প্রশ্ন তুলেছেন কী ভাবে মা হলেন তিনি। সাধারণ ভাবেই তাঁর সন্তানের জন্ম হয়েছে, না তিনি আইভিএফ পদ্ধতির শরণাপন্ন হয়েছেন, তা নিয়েও হরেক রকম প্রশ্ন উঠেছে বলে জানিয়েছেন গায়িকা। যাঁরা এই ধরনের প্রশ্ন করছেন, তাঁদের একহাত নিয়েছেন সঙ্গীতশিল্পী। তাঁর সাফ কথা, মাতৃত্ব সহজ নয়। তাই অন্যদের উচিত তাঁকে বিরক্ত না করে শান্তিতে থাকতে দেওয়া।

Chinmayi Sripada Breast Feeding Babies twins
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy