Advertisement
E-Paper

মৃত সন্তানকে খুশি করতে নতুন করে বিয়ে করছিলেন বাবা-মা, বিয়ের ছবিতেই ধরা দিল মেয়ে

সন্তান মারা গিয়েছিল ১৭ মাস আগে। মৃত সন্তানকে খুশি করতেই ফের বিয়ে করছিলেন বাবা-মা। বিয়ের ছবিতেই আবার মেয়েকে ফিরে পেলেন দম্পতি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৭
বিয়ের ছবিতেই নিজের উপস্থিতি জানান দিল মৃত সন্তান।

বিয়ের ছবিতেই নিজের উপস্থিতি জানান দিল মৃত সন্তান। ছবি: সংগৃহীত।

একরত্তি সন্তান মারা গিয়েছিল কয়েক মাস আগে। সন্তানের হারানোর শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন বাবা-মা। সন্তানের আত্মাকে শান্তি দিতে নতুন করে বিয়ে করেন তাঁরা। আর সেই বিয়ের ছবিতেই নিজের উপস্থিতি জানান দিল মৃত সন্তান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে অনেকের মধ্যেই।

অস্ট্রেলিয়ার বাসিন্দা ড্যানিয়েল এবং জেনিভিয়া ১৭ মাস আগে এক আকস্মিক দুর্ঘটনায় তাঁদের মেয়ে টোটিকে হারান। তার পর থেকেই নিজেদের ঘরে বন্দি করে নেন দু’জনে। তাঁদের মনে হত, টোটি এখানেই রয়েছে। শুধু তাকে ছুঁতে পারছেন না। দেখতেও পারছেন না। তাই টোটি যাতে খুশি হবে, এমন কাজ করার চেষ্টা করতেন সব সময়ে। মৃত মেয়েকে খুশি করতেই নতুন করে বিয়ের আয়োজন করেন। কারণ বাবা-মায়ের বিয়ের ছবিতে সে নেই কেন, তা নিয়ে বায়না করত সব সময়ে। তাই আবার নতুন করে বিয়ের আয়োজন করলে হয়তো টোটি খুশি হবে, তা ভেবেই পরিকল্পনা করেন।

অনুষ্ঠান মিটে যাওয়ার পর সব ছবি দেখতে বসেন দু’জনে। পরস্পরকে চুম্বনরত ছবিতে একটি গাছের আড়ালে টোটির মতো হুবহু একটা ঝাপসা অবয়ব দেখে চমকে ওঠেন দু’জনে। সন্তান যে তাঁদের কাছেই রয়েছে, তা বুঝতে পেরে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন দু’জনে। ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করে জেনিভিয়া লেখেন, ‘‘আমি বিশ্বাস করি না আমার সন্তান মারা গিয়েছে। আমি যে ভুল নই, তা আরও এক বার স্পষ্ট হল।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy