Advertisement
E-Paper

Valentine's Day Tips: ৫টি ভুল যা বিগড়ে দিতে পারে প্রথম ডেটের অভিজ্ঞতা

এই প্রেমের মরশুমে অনেকেই যেতে চলেছেন প্রথম ডেটে। কিন্তু ডেট বললেই অনেকের মনে আসে এমন কিছু ধারণা, যা একেবারেই ঠিক নয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:০৮
প্রথম বার ডেটে যেতে চলেছেন?

প্রথম বার ডেটে যেতে চলেছেন? ছবি: সংগৃহীত

শীত পেরিয়ে বসন্ত এসে গিয়েছে। এসে গিয়েছে ভ্যালেন্টাইন্স ডে-ও। আর এই প্রেমের মরশুমে অনেকেই যেতে চলেছেন প্রথম ডেটে। কিন্তু ডেট বললেই অনেকের মনে আসে এমন কিছু ধারণা, যা একেবারেই ঠিক নয়। দেখে নিন, কোন কোন ধারণা এখন হয়ে গিয়েছে প্রাগৈতিহাসিক।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

১। পুরনো প্রেমের আলোচনা
অনেকেই ভাবেন প্রাক্তন প্রেমের কথা প্রথম ডেটে বললে ভেস্তে যায় সম্পর্ক। কিন্তু পুরাতন প্রেম নব প্রেমজালে ঢাকা না পড়লে সম্পর্ক তৈরি হবে কী করে! যেকোনও সম্পর্কের ক্ষেত্রেই শুরু থেকে সৎ থাকা অনেক বেশি সহজ। কাজেই যদি আপনার মনে প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কে কোন দুঃখ-সুখের স্মৃতি থেকেই থাকে তবে তা নতুনের সঙ্গে ভাগ করে নিলে অসুবিধার কিছু নেই। কিন্তু মনে রাখবেন একটি নতুন আগামীর প্রত্যাশা নিয়েই আপনি একজন মানুষের সঙ্গে ডেটে গিয়েছেন। কাজেই পুরনো প্রেম সম্পর্কে কথা বললেও তা যেন অতিকথন না হয়ে যায়, সেদিকে নজর রাখা বাঞ্চনীয়।

২। ধর্ম, রাজনীতি ও আদর্শ
ব্যক্তিজীবন কখনওই এই তিনটি জিনিসের থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। তা ছাড়া একজন মানুষের সামগ্রিক চরিত্র বুঝতে অনেকটাই সাহায্য করে এই দিকগুলি। সম্পর্ক এগোলে এই বিষয়গুলি দৈনন্দিনের যাপনে অনেকখানি জায়গা জুড়েই থাকবে। কাজেই আগে থেকে এই সম্পর্কে কথা বলা দরকার। যদি এই বিষয়গুলি নিয়ে কোনও রকম আগ্রহ না থাকে, তবে সেটিও জানিয়ে রাখতে হবে সরাসরি।

৩। প্রত্যাশা
যে মানুষটির সঙ্গে আপনি ডেটে এসেছেন, তাঁর থেকে আপনি ঠিক কী ধরনের ব্যবহার প্রত্যশা করেন, সেই সম্পর্কে কথা বলে নিতে পারেন প্রথমেই। কেউ সাময়িক প্রেমে বিশ্বাস করেন, কেউ চান তা স্থায়ী হোক। যদি দু'জনের মিল নাও হয়, তা হলেও শুরু থেকে স্পষ্ট থাকা ভাল।

৪। প্রাণ ভরে খাওয়া দাওয়া করা
অনেকেই খেতে ভালবাসেন প্রাণ ভরে। কিন্তু প্রথম ডেটে গিয়ে সামলে রাখেন নিজেকে। আসলে অনেক সময়েই নিজেকে নিয়ে নানা হীনম্মন্যতায় ভোগেন অনেকে। কিন্তু যে মানুষটির সামনে নিজের আসল রূপ লুকিয়ে রাখতে চাইছেন, তাঁর সঙ্গে কি সুসম্পর্ক গড়ে তোলা আদৌ সম্ভব?

৫। টাকা সবসময় ছেলেদের দেওয়া উচিত
যদি বিষমপ্রেমের প্রত্যাশী হন তবে এই কথাটিতে একেবারেই কান দেবেন না। এটি পুরুষতান্ত্রিকতার প্রদর্শন ছাড়া কিছুই নয়।

Valentine’s Day Online Dating Tips dating mistakes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy