Advertisement
E-Paper

Intimacy: দু’বছর স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই! যৌনজীবন উন্নত করতে স্ত্রী খুঁজলেন নতুন পথ

যৌনতা প্রেম বা বৈবাহিক সম্পর্কের অবিচ্ছিন্ন অংশ। সব সময়ে তার মাত্রা এক রকম না থাকলেও দীর্ঘ দিনের বিরতিতে ঘটতে পারে বিচ্ছেদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১৭:০৪
স্বামীর নির্লিপ্ত থাকা আরও বেশি অবাক করেছে দুই সন্তানের মা নিকিকে।

স্বামীর নির্লিপ্ত থাকা আরও বেশি অবাক করেছে দুই সন্তানের মা নিকিকে। ছবি: সংগৃহীত

বিবাহিত সম্পর্কে থাকলেও গত দু’বছর ধরে স্বামীর সঙ্গে শারীরিক কোনও সম্পর্ক গড়ে ওঠেনি। যৌনতায় লিপ্ত হতে না চাওয়া এর মূল কারণ। দীর্ঘ দিন ধরে ভালবাসার শরীরী উদ্‌যাপনে অংশ নিতে না পারার একটি ক্ষোভ জমা হচ্ছিল ৪০ বছর বয়সি স্ত্রী নিকির মনে। স্বামীর সঙ্গে নিভৃতে এই বিষয়টি নিয়ে কথা বললেও কোনও সুরাহা হয়নি। স্বামীর নির্লিপ্ত থাকা আরও বেশি অবাক করেছে দুই সন্তানের মা নিকিকে।

যৌন সম্পর্ক যে কোনও প্রেম বা বৈবাহিক সম্পর্কের অবিচ্ছিন্ন অংশ। সব সময়ে তার মাত্রা যে এক রকম থাকবে, তা নয়। কিন্তু বেশ অনেক দিনের জন্য তা বন্ধ হয়ে গেলে যে কোনও স্ত্রীর পক্ষে তা বেশ সমস্যাজনক ব্যাপার। নিকিও ব্যতিক্রম নন। শেষ পর্যন্ত নিজের যৌনজীবন উন্নত করতে অনলাইনে ডেটিং সাইটে নিজের একটি প্রোফাইল খোলেন নিকি। সেখানে অনেক পুরুষের সঙ্গে তাঁর আলাপ হয়। সকলে না হলেও অধিকাংশ পুরুষ হয়ে ওঠে নিকির শয্যাসঙ্গী। তাঁদের মধ্যেই এক জনের সঙ্গে নিকির ভালবাসার সম্পর্কও গড়ে ওঠে। শারীরিক ভাবে অনেক দিন আগেই স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়ছে, নিকি বুঝতে পারেন, এ বার মানসিক ভাবেও তা বিচ্ছিন্ন হতে বসেছে। স্বামীর সঙ্গে কোনও শারীরিক সম্পর্ক না থাকলেও নিকি সংসার ছাড়তে রাজি নন। তাতে তাঁর সন্তানদের উপর অবিচার করা হবে বলে মনে করেন নিকি। বরং সংসারে থেকেই নতুন সম্পর্ক এগিয়ে নিয়ে যেতেই বেশি উৎসাহী তিনি।

Relationship love
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy