রঙিন জামার রংটাই সব। শখের পোশাকের রংই যদি হালকা হয়ে যায়, সেই জৌলুস আর থাকে না। কাচা এবং শুকোনোর ভুলেই কিন্তু অনেক জামার রং চটে যায়। এমন সমস্যার সমাধানে মেনে চলুন কয়েকটি কৌশল।
১। জামা কাচার সময়ে জলে একটু নুন মিশিয়ে দিন। বেশি রং উঠতে পারে যে পোশাকে সেটি নুন-জলে অন্তত আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। যে টুকু রং ওঠার উঠে যাবে আগেই, পরে আর উঠবে না তেমন।
আরও পড়ুন:
২। জামার ভিতরের দিকটি বাইরে দিকে করে নিন। তার পরে কাচুন। রঙিন জামা কখনওই গরম জলে কাচা ঠিক নয়। ঠান্ডা জলে কাচুন। বেশি ক্ষণ সাবান জলে ভিজিয়ে না রেখে তা দ্রুত কেচে নিন।
৩। রং ওঠার সম্ভবনা থাকলে, সেটি সব সময়েই আলাদা ভাবে কাচা উচিত। কোনও হালকা পোশাক একেবারেই এক সঙ্গে কাচা যাবে না।
৪। জামা শুকোতে হবে ছায়ায়। হাওয়া আসে অথচ রোদ পড়বে না এমন জায়গায় রঙিন পোশাক মেলে দিন। শুকোতে দেওয়ার সময়েও জামার ভিতরের অংশটি বাইরের দিকেই রাখতে হবে।
৫। রঙিন জামা বেশি না কাচাই ভাল। সাবধানে ব্যবহার করলে বার বার কাচার দরকার হবে না। চেষ্টা করতে পারেন জল দিয়ে না কেটে ড্রাই ক্লিনিং করিয়ে নিতে।