পায়ের চোট এখনও সারেনি মহেন্দ্র সিংহ ধোনির। ব্যাটিং বা উইকেট রক্ষা করতে সমস্যা না হলেও দ্রুত দৌড়োতে পারছেন না। আইপিএলের অর্ধেক শেষ হয়ে গেলেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে এর মধ্যেই অন্য একটি নজির গড়েছেন মাহি।
ভারতীয় আয়কর দফতরের বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন ধোনি। ২০২৫-২৬ অর্থবর্ষে এই অঞ্চলের ব্যক্তিগত করদাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। আয়কর বিভাগের বিহার-ঝাড়খণ্ড অঞ্চলের প্রিন্সিপাল চিফ কমিশনার ডি সুধাকর রাও এই খবর জানিয়েছেন।
রাও জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে বিহার-ঝাড়খণ্ড অঞ্চলের মোট ব্যক্তিগত করের পরিমাণ ২০ হাজার কোটি টাকা। এক মধ্যে ঝাড়খণ্ড থেকে সংগ্রহ হয়েছে ১২ হাজার কোটি টাকা। তবে ধোনি ব্যক্তিগত ভাবে কত আয়কর দিয়েছেন, তা জানানো হয়নি।
এই প্রথম নয়, বেশ কয়েক বার ধোনি বিহার-ঝাড়খণ্ড অঞ্চলে সর্বোচ্চ ব্যক্তিগত আয়করদাতা হয়েছেন। ক্রিকেট থেকে আয় অনেকটা কমলেও ধোনির মোট আয়ে যে তেমন প্রভাব পড়েনি, তা আয়কর দফতরের এই তথ্য থেকেই পরিষ্কার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী