Advertisement
E-Paper

বয়স ধরে রাখতে ৫০ হাজার টাকার ক্রিম কিনেছিলেন তাব্বু! সেটিই কি অভিনেত্রীর রূপের রহস্য?

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাব্বুকে জিজ্ঞাসা কর হয়, চেহারায় বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে কী করেন তিনি? প্রশ্ন শুনেই তাব্বু হেসে ফেলেন। জবাবে ঠিক কী বলেছিলেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫১
বয়স ধরে রাখতে কী করেন তাব্বু?

বয়স ধরে রাখতে কী করেন তাব্বু?

বাঁচেন নিজের শর্তে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়েছেন। একের পর ছবিতে অভিনয় করে চলেছেন তিন দশকেরও বেশি সময় ধরে। মূল ধারার ছবি কিংবা সমান্তরাল দুই ধরনের ছবিতেই অভিনয় করতে দক্ষ এই অভিনেত্রী। বড় জ্যাকি শ্রফ থেকে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেও সাবলীল তাবাসসুম ফতিমা হাসমি ওরফে তাব্বু। বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাব্বুকে জিজ্ঞাসা করা হয়, চেহারায় বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে কী করেন তিনি? প্রশ্ন শুনেই তাব্বু হেসে উঠলেন। বললেন, ‘‘বয়স ঠেকিয়ে রাখতে ত্বক পরিচর্যার জন্য কোনও বিশেষ রুটিন নেই আমার! তবে আমি জানি, বড় পর্দায় আমাকে সুন্দর না দেখালেই নয়। তাই যতটুকু প্রয়োজন, ততটুকু করি।’’

ঘরোয়া কোনও টোটকা কি পছন্দ তাব্বুর? তিনি বলেন, ‘‘সত্যিই আমার কোনও গোপন রূপ-রুটিন নেই। এক দিন রূপটানশিল্পী মিতালি জিজ্ঞাসা করেছিলেন, আমি ঘরোয়া কোনও উপায়ে রূপচর্চা করছি কি না? জানাই, মাঝেমাঝে কফি বা কোনও বিশেষ পাতা ব্যবহার করি। তিনি বলেন, ম্যাম ওই সব ব্যবহার করবেন না! মিতালি আমাকে তখন ৫০,০০০ টাকা দামের একটি ক্রিম কিনতে বলেন। ওঁর কথা শুনে কিনেও নিয়েছিলাম। তবে ওই এক বার। ব্যস! আর কোনও দিন কিনব না!’’

তবে কি সেই ক্রিমই তাঁর জেল্লাদার ত্বকের রহস্য? তাব্বু বলেন, ‘‘আমি সচেতন ভাবে ত্বকের জন্য কিছুই করি না। তবে ত্বকের ক্ষতি হওয়ার মতো কোনও কাজও করি না। সব অভিনেতা-অভিনেত্রীকেই ওইটুকু মাথায় রাখতেই হয়। তাই নিজেকে সুস্থ ও ফিট রাখার যথাসাধ্য চেষ্ট করি।’’

Tabu Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy