Advertisement
E-Paper

মুম্বইবাসী হয়েও দিল্লি থেকে বাজার করেন তাপসী পন্নুর বাবা-মা! টাকা বাঁচানোর উপায় বললেন অভিনেত্রী

এক সাক্ষাৎকারে নিজের পরিবারের সেই সাশ্রয়ী মনোভাব নিয়ে সবিস্তারে বলেছেন তাপসী। যা থেকে সঞ্চয়ে আগ্রহী অনেকেই শিক্ষা নিতে পারেন। তাপসী বলেছেন, ‘‘আমার বাড়ির সবাই সঞ্চয়-সম্রাট!’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১১:৩৫

ছবি: সংগৃহীত।

নিরাপদ ভবিষ্যতের জন্য সঞ্চয় প্রয়োজন। কিন্তু দৈনন্দিন জীবনে খরচের বহরও কম নয়। কে কোন সমাজে বাস করছেন, তার উপরেও নির্ভর করে দিনান্তে খরচ কতটা হচ্ছে। সাধারণ মধ্যবিত্তের এক রকম, উচ্চবিত্তের আর এক রকম। বলিউডের তারকা তাপসী পন্নু জানালেন, তাঁর পরিবার কী ভাবে সঞ্চয় করে। কী ভাবেই বা খরচ বাঁচায়।

তাপসী জানিয়েছেন, তিনি বলিউডের নায়িকা হতে পারেন, তবে তাঁর পরিবার মোটেই আর পাঁচ জন বলিউড তারকার মতো বিলাসবহুল জীবন কাটাতে পছন্দ করে না। বরং খরচ বাঁচাতে তাঁরা এমন কিছু কিছু কাজ করেন, যা সাধারণ মানুষ সম্ভবত ভাবতেও পারবেন না।

এক সাক্ষাৎকারে নিজের পরিবারের সেই সাশ্রয়ী মনোভাব নিয়ে সবিস্তারে বলেছেন তাপসী। যা থেকে সঞ্চয়ে আগ্রহী অনেকেই শিক্ষা নিতে পারেন। তাপসী বলেছেন, ‘‘আমার বাড়ির সবাই সঞ্চয়-সম্রাট! আমার বাবা-মা সব সময় হিসাব কষতে থাকেন, কী ভাবে খরচ বাঁচানো যায়। জানেন কী কী করে ওরা! ধরুন আমার বাবা-মা দিল্লি থেকে মুম্বইয়ে ফিরছেন, তখন বিমানের চেক ইন লাগেজে সব্জির বাজার ভরে নিয়ে আসেন। কারণ দিল্লির থেকে মুম্বইয়ে সব্জির দাম বেশি!’’

এ খানেই শেষ নয়। মুম্বইয়ে তাপসীর অ্যাপার্টমেন্টের কাছে যে সমস্ত দৈনন্দিন জিনিসের দোকান রয়েছে, সেখান থেকেও জিনিস কেনেন না অভিনেত্রীর বাবা-মা। তাপসী জানিয়েছেন, ওঁরা বড় বড় অ্যাপার্টমেন্টের চত্বর থেকে অনেক দূরে একটা দোকান থেকে মুদিখানার জিনিস কিনতে যান। কারণ, সেখানে সস্তায় পাওয়া যায়।

কষ্টের সঞ্চয় নির্দিষ্ট যাপনের মান বজায় রাখতে অনেকেই ব্যয় করতে বাধ্য হন। তবে তাপসীর পরিবারের নীতি দেখে শিখতে হয়, সঞ্চয় করতে চাইলে তার জন্য যে কোনও বাধা অতিক্রম করা যেতে পারে।

Tapsee Pannu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy