Advertisement
E-Paper

First Letter of the Name: এই চারটি অক্ষরের কোনও একটি কি আপনার নামের আদ্যক্ষর? পেতে পারেন সঠিক মনের মানুষ

জ্যোতিষী নয়, নামের আদ্যক্ষরই বলে দেবে আপনি কেমন জীবনসঙ্গী পেতে পারেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ ১৪:৪৬

ছবি: সংগৃহীত

ভবিষ্যৎ জীবন কেমন কাটবে,তা বর্তমান জীবনে দাঁড়িয়ে জেনে নিতে সকলেই কমবেশি আগ্রহী এবং উৎসাহী। বিশেষ করে জীবনসঙ্গী অথবা জীবনসঙ্গিনী পাওয়ার ক্ষেত্রে এই কৌতূহলটা প্রবল থাকে। তবে চিন্তা নেই এর জন্যে আলাদা করে জ্যোতিষীর কাছে যেতে হবে না। বাড়ি বসে নিজেই জেনে নিতে পারেন জীবনসঙ্গী অথবা জীবনসঙ্গিনীর বিষয়ে। এই পদ্ধতির নাম ‘নেম অ্যাস্ট্রোলজি’। এই চারটি অক্ষর এর কোনও একটি দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে মনের মতো জীবনসঙ্গী পাওয়ার বিষয়ে অন্যদের থেকে আপনি একধাপ এগিয়ে রইলেন।

আরও পড়ুন:

ছবি: সংগৃহীত

বি দিয়ে হলে

আপনার নামের শুরুটা যদি হয় ইংরেজি ‘বি’ অক্ষর দিয়ে তাহলে সঠিক মনের মানুষ পাওয়ার ব্যাপারে আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি কমই আছেন। আপনার জীবনে আপনি পেতে চলেছেন অথবা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এমন একজন মানুষকে যে আপনাকে দ্বিগুণ ভালবাসা ফিরিয়ে দিতে প্রস্তত। যেকোনও ঝড়ঝাপটায় আপনার ভরসা হতে চলেছে সে।

ডি দিয়ে হলে

যাঁদের নামের প্রথম অক্ষর ইংরেজি ‘ডি’ দিয়ে শুরু তাঁদের জন্যে এক মধুর দাম্পত্য জীবন আপেক্ষা করছে। একে অপরের প্রতি এই ভালবাসা এবং সম্মান অটুট থাকবে আজীবন।

এল দিয়ে হলে

যাঁদের নামের প্রথম অক্ষর ইংরেজি ‘এল’ অক্ষর দিয়ে শুরু, সঙ্গীর সঙ্গে তাঁদের প্রতিটি মুহূর্ত ভরে থাকবে রোমান্টিকতায়। তবে দাম্পত্য জীবনের চেয়ে প্রেমজীবন বেশি মধুরময় হবে।

এস দিয়ে হলে

আর যাঁদের নাম ইংরেজি ‘এস’ অক্ষর দিয়ে, জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রে তাঁরা খুবই ভাগ্যবান হন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যাঁদের নাম ‘এস’ দিয়ে শুরু তাঁদের স্বামী খুবই ধনবান এবং যত্নশীল হয়ে থাকেন।

Relation Astrology Tips letter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy