Advertisement
E-Paper

মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই থেকে চিকেন নাগেটস হবে মাইক্রোওয়েভ অভেনেই, পন্থা শিখে নিন

হিমায়িত খাবার পছন্দ করেন? রকমারি নাগেট্‌স, চিজ় বল, ফ্রেঞ্চফ্রাই সেঁকে নিতে পারেন মাইক্রোওয়েভ অভেনেই। পন্থা সহজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৭:৫৫
হিমায়িত ফ্রেঞ্চফ্রাই থেকে চিকেন নাগেটস কী ভাবে মাইক্রোঅয়েভ অভেনে মুচমুচে করে তুলবেন?

হিমায়িত ফ্রেঞ্চফ্রাই থেকে চিকেন নাগেটস কী ভাবে মাইক্রোঅয়েভ অভেনে মুচমুচে করে তুলবেন? ছবি: সংগৃহীত।

মাইক্রোওয়েভ অভেনটি কি শুধু খাবার গরম করার কাজেই ব্যবহার করেন? হেঁশেলে গ্যাস নিয়ে টানাটানির বাজারে শিখে নিন কী ভাবে রান্নার কাজেও লাগানো যায় যন্ত্রটিকে। মাইক্রোওয়েভ অভেনে গ্রিল, কনভেকশন-সহ অসংখ্য মোড থাকে। এয়ার ফ্রায়ারের মতোই কেক থেকে কুকি, ফ্রেঞ্চ ফ্রাই থেকে পোলাও বানানো যায় এতেই।

গ্যাস বাঁচাতে গিয়ে অনেকেই ভাজাভুজি কমাচ্ছেন। তবে মাইক্রোওয়েভ অভেন থাকলে এমন কাজ সহজে হতে পারে। হিমায়িত ফ্রেঞ্চফ্রাই, চিকেন নাগেট্‌স থেকে ফ্রেঞ্চফ্রাই, পট্যাটো চিজ় বলের মতো প্যাকেটজাত খাবার খাওয়ার চল এখন সর্বত্রই। এই ধরনের খাবার মুচমুচে করে সেঁকেও নেওয়া যায় এতে, তা-ও নামমাত্র তেলেই।

ধাপ ১: গ্রিল এবং কনভেকশন মোডের ব্যবহারে তা বেক করতে এবং গ্রিল করতে হবে বলেই, উপযুক্ত ট্রে লাগবে, যা উচ্চ তাপ সহনশীল। খাবার গরম করার প্লাস্টিকের পাত্র কোনও ভাবেই ব্যবহার করা যাবে না। হিমায়িত খাবার সেঁকার অন্তত ১০-১৫ মিনিট আগে তা ঘরের তাপমাত্রায় বার করে রাখুন। এবার ট্রে-তে তেল ব্রাশ করে ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন নাগেটসগুলি ছড়িয়ে দিন। এমন ভাবে দিন যেন প্রতিটি আলাদা আলাদা থাকে।

Advertisement

ধাপ ২: মাইক্রোওয়েভ অভেন ‘প্রি-হিট’ করে রাখুন ৩-৪ মিনিট। এই ধরনের খাবার সেঁকতে হলে দরকার হবে স্ট্যান্ড। স্ট্যান্ডের উপর পাত্রটি বসিয়ে কনভেকশন মোডে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রেঞ্চফ্রাই ৭-১০ মিনিট হতে দিন।

ধাপ ৩: লালচে ভাব আনার জন্য বা মুচমুচে করার জন্য গ্রিল করতে হবে। গ্রিল মোডে আরও ৫-৭ মিনিট দিয়ে রাখুন।

তা হলেই ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন নাগেটস মুচমুচে হয়ে যাবে, তা-ও নামমাত্র তেলেই। এয়ার ফ্রায়ারে এই ধরনের ভাজাভুজি খুব ভাল হয়। কিন্তু সেই যন্ত্র না থাকলে মাইক্রোওয়েভ অভেনেই কাজ সারতে পারেন।

ফ্রেঞ্চফ্রাই বাড়িতেই রান্নার কৌশল

ফ্রেঞ্চফ্রাইয়ের মতো করে আলু কেটে জলে খুব ভাল করে ধুয়ে, জল ঝরিয়ে কাপড় দিয়ে মুছে নিন। এর মধ্যে গোলমরিচ, নুন, লঙ্কাগুঁড়ো এবং ২ টেবিল চামচ মাখন ভাল করে মাখিয়ে নিন। যোগ করুন ১-২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আলুতে ভাল করে মাখিয়ে (উচ্চ তাপ সহনশীল )চওড়া পাত্রে ছড়িয়ে প্রথমে ১০-১২ মিনিট কনভেকশন মোডে দিয়ে বেক করুন, তার পরে ১০ মিনিট গ্রিল করে নিন। তবে সময়সীমা নির্ভর করবে পরিমাণের উপর।

Microwave Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy