Advertisement
E-Paper

Challenging Surgery: ১০ বছর কথা বন্ধ ছিল, অস্ত্রোপচারে স্বর ফিরল ১৩ বছরের কিশোরের

শ্রীকান্তর চিকিৎসকরা জানাচ্ছেন, ছেলেটি গত প্রায় দশ বছর ধরে স্বাভাবিক ভাবে কথা বলা এবং খাওয়াদাওয়া করতে পারেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ২১:১৫
গত দশ বছরে শ্বাস নেওয়ার একমাত্র ভরসা ট্র্যাকিয়োস্টোমি টিউব।

গত দশ বছরে শ্বাস নেওয়ার একমাত্র ভরসা ট্র্যাকিয়োস্টোমি টিউব। ছবি: সংগৃহীত

গত দশ বছর কথা বন্ধ ছিল। শ্বাস নিতে পারত না ঠিক করে। অবশেষে স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে দিল্লির বাসিন্দা ১৩ বছরের শ্রীকান্ত।

গত দশ বছরে শ্বাস নেওয়ার একমাত্র ভরসা ট্র্যাকিয়োস্টোমি টিউব। শৈশবে মাথায় আঘাত পায় সে। তখন কিছু দিন ভেন্টিলেশনেও ছিল। সেই সময়ে শারীরিক পরিস্থিতির কারণেই ট্র্যাকিয়োস্টোমির করানোর প্রয়োজন পড়েছিল। চিকিৎসকরা শ্রীকান্তর ঘাড়ে একটি ফুটো করে তার মাধ্যমে উইন্ডপাইপ প্রবেশ করান। এই কয়েকটি বছর শ্রীকান্ত সেই পাইপের মাধ্যমেই শ্বাসপ্রশ্বাস নিচ্ছে। শ্রীকান্তর চিকিৎসকরা জানাচ্ছেন, ছেলেটি গত প্রায় সাত বছর ধরে স্বাভাবিক ভাবে কথা বলা এবং খাওয়াদাওয়া করতে পারেনি।

দিল্লিরই এক হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। যে চিকিৎসকের হাতে এই জটিল অস্ত্রোপচার সফল হয়েছে তিনি বলেন, ‘‘শ্রীকান্ত যখন আমার কাছে এসেছিল, তখন ওর শ্বাসযন্ত্রের ১০০ শতাংশই ব্লকেজ ছিল। আমরা শ্রীকান্তকে দেখার পর একটি মেডিক্যাল বোর্ড গঠন করি। এই ধরনের অস্ত্রোপচারে সাধারণত মৃত্যুর ঝুঁকি থেকেই যায়। কিন্তু অস্ত্রোপচার করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না। প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার চলে।

যেহেতু ভয়েস বক্সের কাছাকাছি ৪ সেন্টিমিটার মতো উইন্ডপাইপ সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গিয়েছিল। ফলে আমাদের প্রথম লক্ষ্য ছিল শ্রীকান্তর শ্বাসনালীর উপর এবং নীচের অংশগুলি যতটা সম্ভব কাছাকাছি এনে ব্যবধান কমানো। এর জন্য ‘ল্যারিঞ্জিয়াল ড্রপ’ পদ্ধতি অবলম্বন করা হয়েছিল।’’

অস্ত্রোপচার সফল। তবে অস্ত্রোপচার পরবর্তী সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সেটিও ধীরে ধীরে কাটিয়ে ওঠা গিয়েছে। দীর্ঘ ১০ বছর পর আবার স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে বছর তেরোর কিশোর শ্রীকান্ত।

Voice Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy