Advertisement
E-Paper

সকালের তাড়াহুড়োয় কী রাঁধবেন মাথায় আসে না ! ১০ মিনিটে রান্না হতে পারে কোন তরকারি?

ব্যস্ততার সময়ে টিফিন, দৈনন্দিন রান্নার ঝক্কি অনেক। সমাধান হতে পারে চটজলদি রান্না জানলেই। ১০ মিনিটে কী কী তরকারি রেঁধে ফেলতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৭:১১
চটজলদি তরকারি করতে চান?  কী কী বানাতে পারেন?

চটজলদি তরকারি করতে চান? কী কী বানাতে পারেন? ছবি:সংগৃহীত।

ঘুম ভাঙা মাত্রই শুরু হয় ব্যস্ততা? হেঁশেল সামলানো, সন্তানকে স্কুলের জন্য প্রস্তুত করা, দৈনন্দিন রান্না— হাজারও ঝক্কি। এমন ব্যস্ততার সময়ে সকলেই চান চটজলদি রান্না। কিন্তু এমন কোন রান্না করা যায়, তা সুস্বাদুও হবে আবার রান্নায় ততটা ঝক্কি থাকবে না।

আলু জিরে

আলুজিরে বানানোও খুব সহজ।

আলুজিরে বানানোও খুব সহজ। ছবি:সংগৃহীত।

ভাত রান্নার সময়েই ভাতে আলু দিয়ে দিতে পারেন। কিংবা প্রেশার কুকারে দ্রুত আলু সেদ্ধ করে নিতে পারেন। আলু যেন গলে না যায়। গোটা জিরে, শুকনোলঙ্কা শুকনো খোলায় নাড়াচাড়া করে গুঁড়িয়ে রাখুন আগে থেকেই। কড়াই সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিন। যোগ করুন নুন, থেঁতো করা গোটা ধনে। অল্প হলুদ ছড়িয়ে দিন। মশলার গন্ধ ছড়ালে সেদ্ধ করা আলুর টুকরো দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে নিন। শেষ ধাপে আমচুর পাউডার, কাঁচালঙ্কা এবং ধনেপাতা কুচি যোগ করে দিন।

থেচা পনির

থেচা পনির তৈরি করা যায় মাত্র ১০ মিনিটেই।

থেচা পনির তৈরি করা যায় মাত্র ১০ মিনিটেই। ছবি:সংগৃহীত।

থেচা মশলাটি শুধু আগে থেকে বানিয়ে রাখতে হবে। কয়েক কোয়া রসুন, কাঁচালঙ্কা আর চিনেবাদাম শুকনো খোলায় নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে বেটে রাখুন। তৈরি হয়ে যাবে থেচা মশলা। কড়াইয়ে তেল দিয়ে থেচা মশলা দিন। যোগ করুন স্বাদমতো নুন। পনির দিয়ে নাড়াচাড়া করে নিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে থেচা পনির।

ঢেঁড়শ মশলা

পেঁয়াজ ভেজে, আদাবাটা-টম্যাটো দিয়ে কষিয়ে নিন। তার মধ্যে দিয়ে দিন ঢেঁড়স। এটি ভাজা ভাজা হবে। যোগ করুন লঙ্কার গুঁড়ো, জিরে-ধনে গুঁড়ো। এটি হবে শুকনো শুকনো।

সাদা আলুর চচ্চড়িআ

আলু চচ্চড়িও বানানো যায় খুব সহজে।

আলু চচ্চড়িও বানানো যায় খুব সহজে। ছবি:সংগৃহীত।

রুটি, লুচি দিয়ে ঝোল ঝোল বা শুকনো সাদা আলুর চচ্চড়ি খুব ভাল লাগে। তেল দিয়ে পাঁচ ফোড়ন দিন। আলুর টুকরো মিনিট ২ নাড়াচাড়া করে স্বাদমতো নুন দিন। কয়েকটি চেরা কাঁচালঙ্কা দিয়ে আন্দাজ মতো জল দিয়ে আলু সেদ্ধ হতে দিন। তা হলেই তৈরি হয়ে যাবে সাদা আলুর চচ্চড়ি।

শুকনো বোঁদের তরকারি

বাজারে শুকনো নোনতা বোঁদে পাওয়া যায়। কড়াইয়ে তেল দিয়ে রসুনকুচি ফোড়ন দিন। পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিন। যোগ করুন টম্যাটো। স্বাদমতো নুন, ঝাল যোগ করুন। টম্যাটো গলে তেল ছাড়লে বোঁদে দিয়ে নাড়াচাড়া করে নিন। অল্প জল দিয়ে ঢাকা দিন। শেষ ধাপে ধনেপাতা ছড়িয়ে দিন।

cooking tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy