Advertisement
E-Paper

প্রেমিকের আদর-কামড়ে দু’টুকরো জিভ, অস্ত্রোপচার করতে হল মডেলের মুখে

প্রথম বার আদর করছিলেন প্রেমিক। ঘনিষ্ঠতা চরমে উঠলে আদরের ছলে জিভে কামড় বসিয়ে দেন তিনি। তাতেই রক্তারক্তি কাণ্ড।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৩:৪৪
আক্রান্ত তরুণীর নাম সেইডা এরসয়।

আক্রান্ত তরুণীর নাম সেইডা এরসয়। ছবি: সংগৃহীত

ভালবেসে কাছে টেনে নিয়েছিলেন প্রেমিক। ঠোঁটে ঠোঁট রেখে ভরিয়ে দিচ্ছিলেন আদরে। সেই চুম্বন যে এমন পরিণতি ডেকে আনবে তা নিজেও বুঝতে পারেননি তরুণী। ঘনিষ্ঠতা চরমে উঠলে, আদরের ছলে জিভে কামড় বসিয়ে দেন প্রেমিক। তাতেই রক্তারক্তি। ছুটতে হয় হাসপাতালে, করতে হয় অস্ত্রোপচার। তুরস্কের ঘটনা।

আক্রান্ত তরুণীর নাম সেইডা এরসয়। ৩৪ বছর বয়সি সেইডা পেশায় মডেল। তুরস্কের মডেলিং জগতে সেইডা বেশ পরিচিত নাম। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ৬ লক্ষাধিক। ইস্তানবুলের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলার সময় সেইডার ভিডিয়ো করেন এক ব্যক্তি। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কেউ জানিয়েছেন সমবেদনা, কেউ আবার প্রেমিকের প্রতি ছুড়ে দিয়েছেন কটাক্ষ।

সংবাদমাধ্যমে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মডেল নিজেও। জানিয়েছেন, প্রায় মাস খানেক এক যুবককে ডেট করছিলেন তিনি। এক মাসের মাথায় এই প্রথম ঘনিষ্ঠতা হয় তাঁদের। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই যুবক। প্রেমিকের নাম প্রকাশ না করলেও মডেল জানিয়েছেন, গোটা ঘটনায় প্রাথমিক ভাবে বাক্‌রুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি নিজেও। মডেল জানিয়েছেন, কামড়ে জিভের একটি টুকরো কার্যত আলাদা হয়ে আসে। অবস্থা সামাল দিতে সেলাই করতে হয়। তবে চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। নিজেই নেটমাধ্যমে এ কথা অনুরাগীদের জানিয়েছেন তিনি। তাঁর আক্ষেপ, ওই যুবক হয়তো চুম্বন করতেই জানেন না।

Bizarre model Turkey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy