Advertisement
E-Paper

বুকে জড়ানো সরু সাদা ফিতে, স্তনের নীচে উঁকি দিচ্ছে ট্যাটু, উরফি এ কেমন অবতার ধরা দিলেন?

নিন্দকদের যাবতীয় কটাক্ষের পরোয়া না করে ফ্যাশনে নতুন দিগন্ত এনে দিয়েছেন উরফি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ২১:০৩
Image of Uorfi Javed

উন্মুক্ত উরফির নতুন পোশাক। ছবি- সংগৃহীত

পোশাক সম্বন্ধে মানুষের ধারণা দিনে দিনে একেবারে বদলে দিচ্ছেন মডেল-তারকা উরফি জাভেদ। জামা-কাপড়, নিত্য ব্যবহারের জিনিস, দড়ি, শিকল কিছুই বাদ দেন না। শরীরের যেটুকু অংশ না ঢাকলে নয়, সেটুকুর জন্য যে কোনও উপকরণ ব্যবহার করতে পারেন উরফি। প্রায় রোজই নিজের মস্তিষ্কপ্রসূত বিভিন্ন রকম সাজে ধরা দেন অনুরাগীদের সামনে। সমালোচনা, বিতর্ক, খারাপ মন্তব্য— কোন কিছুরই তোয়াক্কা করেন না তিনি। সম্প্রতি তাঁকে দেখা গেল অদ্ভুত এক আবরণে।

নিম্নাঙ্গ ঢেকেছেন দুধ সাদা ট্রাউজ়ারে। স্তন ঢাকা সরু, সাদা ফিতের মতো স্ট্র্যাপে। বাঁদিকে স্তনের নীচে উঁকি মারছে ট্যাটু। এমন উরফিকে সকলেই চেনেন। কিন্তু আসল চমক এর পর। মাথার উপর থেকে পা পর্যন্ত ঝুলছে ঘন নীল রঙের সরু সরু ক্রিস্টালের লম্বা চেন। অনেকটা যেন বোরখার মুখ ঢাকার ‘আবায়া’র মতো। এতটাই লম্বা যে তা হাতে করে তুলে নিয়েই চলতে হচ্ছে উরফিকে। কিন্তু হঠাৎ সাজের আড়ালে মুখ লুকোলেন কেন উরফি? উত্তর মেলেনি।

নিজের পুরনো পোশাক কেটে, সেলাই করে পরতেন। এখন সামর্থ্য রয়েছে তাই বুদ্ধিটুকু দিয়ে দেন, পোশাক বানান অন্য শিল্পী। এ ভাবেই এতটা পথ এসেছেন। নিন্দকদের যাবতীয় কটাক্ষের পরোয়া না করে ফ্যাশনে নতুন দিগন্ত এনে দিয়েছেন উরফি। মাত্র ২৫ বছর বয়সে। ইদানীং, শুধু রিয়্যালিটি শো নয়, বিভিন্ন অনুষ্ঠানে ডাক পড়ে তাঁর। জোরালো বক্তব্যও প্রশংসিত হয় অনেক ক্ষেত্রে। শুধু পোশাক তো নয়, মন্তব্যেও চাঁচাছোলা উরফি। বিতর্কিত কথা বলেও শিরোনাম ছিনিয়ে নেন।

Uorfi Javed New Dress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy