Advertisement
E-Paper

বিরাটের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ছেলেবেলার প্রেমের খোঁজ পেলেন অনুষ্কা! কী হল তার পর?

বিদেশ নয়, দেশের মধ্যেই উত্তরাখণ্ডে ছুটি কাটাচ্ছেন বিরুষ্কা। সফরের মাঝেই অনুষ্কা খুঁজে পেলেন তাঁর ছেলেবেলার প্রেম। ভক্তদের খোলাখুলি জানালেন তাঁর কোন স্মৃতি ফিরে এল এই সফরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ২০:২২
উত্তরাখণ্ডে ছুটি কাটাচ্ছেন বিরাট ও অনুষ্কা।

উত্তরাখণ্ডে ছুটি কাটাচ্ছেন বিরাট ও অনুষ্কা। ফাইল চিত্র।

বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা ঘুরতে বেজায় পছন্দ করেন। টি ২০ বিশ্বকাপ শেষে বিরাট দেশে ফিরতেই ভ্রমণে বেরিয়ে পড়েছেন বিরুষ্কা! তবে এ বার বিদেশ নয়, দেশের মধ্যেই উত্তরাখণ্ডে ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি। সঙ্গে রয়েছে মেয়ে ভামিকাও।

সম্প্রতি উত্তরাখণ্ডের এক আশ্রমে দেখা গিয়েছে বিরুষ্কাকে। সেখানে অনুরাগীদের সঙ্গে খোশ মেজাজে দেখা দিয়েছেন তাঁদের। সাজেও ছিল সাযুজ্য। দু’জনের পরেছিলেন কালো রঙের পোশাক।

সফরের মাঝেই অনুষ্কা খুঁজে পেলেন তাঁর ছেলেবেলার প্রেম। ভক্তদের খোলাখুলি জানালেন তাঁর ছেলেবেলার কোন স্মৃতি ফিরে এল এই সফরে। আসলে ছুটির মেজাজে ডায়েটকে একেবারে ‘বাই বাই’ করে অনুষ্কা নানা ধরনের খাবার উপভোগ করছেন। উত্তরাখণ্ডের এক রেস্তরাঁয় মিষ্টি বান পাউরুটি দেখে বেজায় খুশি হলেন অনুষ্কা। ছবি তুলে ইনস্টাগ্রামে লিখলেন, ‘‘ছেলেবেলার স্মৃতিগুলি এই দিয়েই তৈরি...’’

ডায়েট ভুলে অনুষ্কা ফিরে গেলেন ছেলেবেলায়।

ডায়েট ভুলে অনুষ্কা ফিরে গেলেন ছেলেবেলায়। ছবি: সংগৃহীত

শুধু তা-ই নয়, ডায়েট ভুলে অনুষ্কা চেখে দেখলেন সয়াচাপও! তারও ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘‘দারুণ সয়াচাপ!’’

উত্তরাখণ্ডে হালকা মেজাজেই রয়েছেন কোহলি-অনুষ্কা। ভক্তদের সঙ্গে দেদার ছবিও তুলছেন হাসিমুখে। দিচ্ছেন সই। তাঁদের বেড়ানোর নানা মুহূর্তের ছবি সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনুষ্কা। সাধারণ মানুষের সঙ্গে সহজ ভাবে মিশছেন তাঁরা। দুই খ্যাতনামীকে ঘিরে নিরাপত্তার বাড়াবাড়িও তেমন চোখে পড়েনি। কারণ, কোহলি বা অনুষ্কা কেউই চান না তাঁদের আনন্দের জন্য সমস্যায় পড়ুন স্থানীয় বাসিন্দা বা অন্য পর্যটকরা। কোহলি নিজে সমাজমাধ্যমে বেড়ানোর তেমন ছবি না দিলেও অনুষ্কা বেশ কিছু ছবি দিয়েছেন।

Virat Kohli Anushka Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy