Advertisement
E-Paper

Summer Umbrella: গরমে কোন রঙের ছাতা ব্যবহার করবেন? কোন রং রোদ আটকায় বেশি

ছাতার রঙের উপর অনেকটাই নির্ভর করছে, রোদ থেকে কতটা আড়ালে থাকবে ত্বক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৯:৫১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রতিদিন যে রোদের তেজ বাড়ছে। আর তার মধ্যেই বেরোতে হচ্ছে কাজে। যেতে হচ্ছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এ দিকে শরীর ঠিক রাখতে রোদ থেকে দূরে থাকার পরামর্শ দেন সকলে। ত্বক-চুল ভাল রাখতে হলেও তা বাঁচাতে হবে রোদ থেকে।

গ্রীষ্মের দিনে রোদ আটকাতে ছাতার বিকল্প কমই আছে। তাই বছরের কয়েকটি মাস কলকাতাবাসীকে অনেক সময়েই দেখা যায় ছাতা হাতে। কিন্তু যে কোনও ছাতা নিলেই কি হবে কাজ? গায়ে লাগবে না আর রোদের তাপ? নাকি ছাতারও রকমফের রয়েছে?

বিশেষজ্ঞদের মতে, যে কোনও রঙের ছাতা নিলেই যে কাজ হবে, এমন নয়। ছাতার রঙের উপর অনেকটাই নির্ভর করছে, রোদ থেকে কতটা আড়ালে থাকবে ত্বক। কিন্তু কোন রঙের ছাতা গরমের মরসুমে ব্যবহার করা সবচেয়ে উপকারী?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গরমে পছন্দের রঙের ছাতা ব্যবহার করে লাভ হয় না। যত বেশি হালকা হবে রং, ততই বেশি গায়ে লাগবে রোদ। কড়া রোদ থেকে নিজেকে আড়াল করতে হলে চাই গাঢ় রঙের ছাতা। সবচেয়ে ভাল হয় এ সময়ে কালো রঙের ছাতা ব্যবহার করলে। তা সূর্যের তাপ দূরে রাখতে সক্ষম। ক্ষতিকর সব রশ্মি আটকে দিতে পারে কালো ছাতা। হাতের কাছে যদি কালো ছাতা না পান, তা হলে অন্তত নীল বা বাদামি রঙের ছাতা ব্যবহার করুন।

Umbrella summer sun Heat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy