Advertisement
E-Paper

Mobile Phone: বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গে কী করবেন?

বৃষ্টিতে ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গেই কয়েকটি কাজ করতে হবে। তা হলে এটি খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৪:১৩
বৃষ্টিতে ফোন ভিজে গেলে কী করবেন?

বৃষ্টিতে ফোন ভিজে গেলে কী করবেন? ছবি: সংগৃহীত

এই রোদ! হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি! এর মধ্যে রাস্তায় থাকলে ভিজে যেতেই পারে হাতের মোবাইল ফোন। আর সেটিতে যদি ভিতরে জল ঢোকা আটকানোর ব্যবস্থা না থাকে, তা হলে সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে এই যন্ত্রটি।

বৃষ্টিতে ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গেই কয়েকটি কাজ করতে হবে। তা হলে এটি খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

• বৃষ্টিতে ভিজে গেলে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি সুইচ অফ করুন। তাতে প্রাথমিক ভাবে বিপদের আশঙ্কা কিছুটা কমানো যাবে।

• বাড়ি ফেরার আগে বা কোনও নিরাপদ শুকনো জায়গায় যাওয়ার আগে ফোনটি আর ব্যবহার করবেন না।

• নিরাপদ জায়গায় পৌঁছে প্রথমেই ফোনটির সিম কার্ড খুলে ফেলুন। ব্যাটারি খুলে ফেলা সম্ভব হলে, তাও করুন।

• শুকনো কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিমকার্ড ভাল করে মুছে নিন।

• এ বার ফোনটিকে ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন। ভিতরে জল ঢুকে থাকলে, তা শুকিয়ে যাবে।

• ফোনের স্পিকারের জায়গাতেও জল ঢুকে থাকতে পারে। সেই জায়গাটিও বাল্বের দিকে রেখে শুকিয়ে নিন।

বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে সুইচ অফ করুন ফোন।

বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে সুইচ অফ করুন ফোন।

• ১০-১৫ মিনিটে সব জল শুকিয়ে যেতে পারে। কিন্তু সম্ভব হলে সারা রাত ফোনটিকে বন্ধ করেই রেখে দিন।

• পরের দিন সকালে ব্যাটারি এবং সিম কার্ড লাগিয়ে ফোন চালু করুন। ভিতরের সার্কিটের ক্ষতি না হয়ে থাকলে ফোন চালু হবে এবং স্বাভাবিক ভাবেই কাজ করবে।

• এর পরেও সমস্যা হলে পেশাদার কাউকে দেখাতে হবে।

মনে রাখবেন, ফোনে জল ঢুকলে, তা সার্কিটের ক্ষতি করতে পারে। বর্ষায় বাড়ি থেকে বেরতে হলে ফোনে এমন কভার ব্যবহার করুন, যা জল আটকাবে। সম্ভব হলে রাস্তায় থাকার সময়ে ফোনটিকে প্যাকেটে ভরে রাখুন। তাতে যন্ত্রটি নিরাপদ থাকবে।

mobile Monsoon Mobile Phone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy