Advertisement
E-Paper

বরকে ছেড়ে হবু শ্বশুরের সঙ্গে পালালেন, তাঁকেই জীবনসঙ্গী করতে চান, জানালেন তরুণী

বিয়ের কথাবার্তা প্রায় পাকা হয়ে যাওয়ার পর, হঠাৎই ওই তরুণী জানান যে, অমিতের বাবা, সম্পর্কে শ্বশুর কমলেশকে ভালবাসেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ২০:১৮
Woman elopes with boyfriend’s father

পুলিশের জালে শ্বশুর এবং হবু বৌমা। ছবি- প্রতীকী

ছেলে নয়, ছেলের বাবাকে ভালবেসে বছর খানেক আগে ঘর ছেড়েছিলেন বছর কুড়ির এক তরুণী। এক বছর পর পুলিশের জালে ধরা পড়লেন যুগল।

উত্তরপ্রদেশের বাসিন্দা অমিতের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেখানকারই এক তরুণীর। বিয়ের কথাবার্তা প্রায় পাকা হয়ে যাওয়ার পর, হঠাৎ করেই ওই তরুণী জানান যে, অমিতের বাবা, সম্পর্কে শ্বশুর কমলেশকে ভালবাসেন তিনি। ঘটনা জানাজানি হতেই অশান্তি চরমে ওঠে। হঠাৎ তাঁরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তরুণীর পরিবারের তরফে কমলেশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়। অভিযোগ পেয়ে সেই থেকেই শহর জুড়ে খানাতল্লাশি চালাচ্ছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, দীর্ঘ এক বছর তাঁরা ঘুরে বেরিয়েছেন দেশের বিভিন্ন শহরে। অবশেষে দিল্লি থেকে মঙ্গলবার তাঁদের গ্রেফতার করা হয়। কমলেশকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে ওই তরুণীকে হেফাজতে নেওয়ার আগে শারীরিক পরীক্ষা করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Love Affair Bizarre Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy