Advertisement
E-Paper

ফোন নিয়ে বচসার জেরে স্বামীকে বটির ‘কোপ’! হাসপাতালে ভর্তি জখম যুবক

ফোন চেয়ে না পাওয়ার অপরাধে শাস্তিস্বরূপ স্বামীর গায়ে বটির কোপ বসিয়ে দিলেন স্ত্রী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৬:১৮
Image of couple

স্বামীকে কুপিয়ে ‘পলাতক’ স্ত্রী। ছবি- প্রতীকী

স্বামীর কাছে তাঁর ফোন চেয়েছিলেন স্ত্রী। কিন্তু স্বামী তা দেননি। সেই রাগে সব্জি কাটার বটি দিয়ে ঘুমন্ত স্বামীর শরীরে চুরি দিয়ে এলোপাথারি কোপ বসালেন স্ত্রী। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।

ঘটনা ওড়িশার বোলানঙ্গির জেলার কেসারাকেলা গ্রামের। গণেশ্বর সুনা নামের ওই ব্যক্তি বছর ছয়েক আগে ছত্তীসগঢ়ের বিলাসপুরের বাসিন্দা ঈশ্বরী কুমারীকে বিয়ে করেন। তাঁদের ৪ বছরের এক কন্যাসন্তানও রয়েছে। রবিবার, নিজের কোনও প্রয়োজনে ঈশ্বরী তাঁর স্বামীর কাছে ফোন চাইলে, তিনি একেবারেই নাকচ করে দেন। জানান, তাঁর ফোনে ডেটা প্যাক শেষ হয়ে গিয়েছে। তাই ফোন তাঁকে দেওয়া যাবে না। তখন কিছু না বললেও ঈশ্বরী সুযোগের অপেক্ষায় ছিলেন। স্বামী ঘুমিয়ে পড়া মাত্রই সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘুমন্ত স্বামীর গায়ে বটি দিয়ে একের পর এক কোপ বসাতে থাকেন।

ঘটনা জানতে পেরে গ্রামবাসীরা গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করেন যুবককে। আহত অবস্থাতেই সুনা বলেন, “এই ঘটনা প্রথম নয়, আগেও ফোন নিয়ে আমাদের মধ্যে অশান্তি হয়েছে। আমি স্ত্রীর নামে পুলিশে অভিযোগ জানাতে চাই।”

পুলিশ জানায়, এই ঘটনার পর স্ত্রী আর এক মুহূর্তও অপেক্ষা করেননি। শিশুকন্যাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Husband Wife Fight Mobile Phone Odisha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy