Advertisement
E-Paper

Weird Accident: ট্যাঙ্কে পড়ে গেলেন দুই কর্মী, তুলে দেখা গেল চকোলেটে মাখামাখি!

আমেরিকার কারখানায় ঘটে দুর্ঘটনা। একটি ট্যাঙ্কে পড়ে যান দুই কর্মী। সহকর্মীরা ছুটে যান উদ্ধার করতে। তোলার পর দেখা গেল তাঁরা চকোলেটে মাখামাখি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ২১:০০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আমেরিকার এক কারখানায় তখন জোর কদমে চলছে কাজ। তার মধ্যে ঘটে দুর্ঘটনা। বড়সড় একটি ট্যাঙ্কে পড়ে গিয়েছেন দুই কর্মী। আর্তনাদ শুনে ছুটে আসেন সহকর্মীরা। উদ্ধাকাজের জন্য খবর যায়।

ল্যাঙ্ক্যাস্টরের ছোট্ট একটি শহরে অবস্থিত এই কারখানা। সেখানে উদ্ধার কাজ চালানোর লোক আসতেও সময় লাগে। দুপুর দু’টো নাগাদ বিশাল সেই ট্যাঙ্ক থেকে তোলা হয় দু’জনকে। দেখা যায়, চকোলেটে একেবারে মাখামাখি অবস্থা দুই কর্মীর।

যে কারখানায় তাঁরা কাজ করছিলেন, সেখানে চকোলেট তৈরি হয়। বিভিন্ন ট্যাঙ্কে ভরে রাখা হয় তরল চকোলেট। তেমনই একটি ট্যাঙ্কের সামনে কাজ করার সময়ে ঘটে দুর্ঘটনাটি। দুই কর্মীর কোমর পর্যন্ত ডুবে যায় চকোলেটে।

Chocolate Accident Weird bizarre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy