Advertisement
E-Paper

নতুন ইউনিট চালু হাসপাতালে

১২ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ডিজিটাল এক্স-রে ইউনিটের উদ্বোধন হল ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। অন্য দিকে, কল্যাণী জেএনএম হাসপাতালে ডিজিট্যাল এক্স-রে ইউনিটেরও উদ্বোধন হয়েছে। শুক্রবার কলকাতার নজরুল মঞ্চের একটি অনুষ্ঠান থেকে এগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০২:৫৩

১২ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং ডিজিটাল এক্স-রে ইউনিটের উদ্বোধন হল ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে। অন্য দিকে, কল্যাণী জেএনএম হাসপাতালে ডিজিট্যাল এক্স-রে ইউনিটেরও উদ্বোধন হয়েছে। শুক্রবার কলকাতার নজরুল মঞ্চের একটি অনুষ্ঠান থেকে এগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনই অসুস্থ নবজাতকদের মায়েদের রাত্রিনিবাসেরও উদ্বোধন হয়েছে ডায়মন্ড হারবার হাসপাতালে। রাত্রি নিবাসের উদ্বোধন করেন চিকিৎসক তথা রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান নির্মল মাজি। সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, এ বার ডায়মন্ড হারবার জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ গড়ার আশ্বাস দিলেন নির্মলবাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখ, জেলাশাসক পিবি সালিম এবং ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। কল্যাণী হাসপাতালে উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস। নিবন্ধক সুকান্ত সিংহ এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। স্বল্প আয়ের মানুষের জন্য নতুন বিভাগে ছাড়ের ব্যবস্থা থাকছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy