ডিজিটাল এক্সরে বিভাগের উদ্বোধন হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ডিজিটাল এক্স রে বিভাগের উদ্বোধন করেন। হাসপাতাল সূত্রে জানান গিয়েছে, প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ডিজিটাল এক্স রে যন্ত্র কেনা হয়েছে। প্রতি মাসে ২০ শতাংশ রোগীকে নি খরচায় এই বিভাগে পরিষেবা দেওয়া হবে। বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রেফার হয়ে আসা রোগীদের মাত্র ১০০ টাকায় এই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। এ দিন থেকেই এক্স রে-র কাজ শুরু হয়েছে।