Advertisement
E-Paper

লক্ষ্য এ বার সীতা মন্দির

দান সংগ্রহে ত্রিবেন্দ্র নিজেও বেরোবেন দেবপ্রয়াগ যাত্রায়। সন্ত ও ভক্তরা সেই যাত্রায় সামিল হতে চান বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা  

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ০২:৪৭
পৌড়ী।

পৌড়ী।

অযোধ্যায় হবে রামের মন্দির। আর উত্তরাখণ্ডের পৌড়ীতে হবে সীতার। এই জেলার ফলস্বাড়ী গ্রামে সীতার পাতালপ্রবেশ ঘটেছিল বলে হিন্দুদের বিশ্বাস। পৌড়ীতে এখন চলছে শরদোৎসব। মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্রসিংহ রাওয়ত সোমবার এখানে জানান, পুণ্যার্থী ও পর্যটকদের জন্য ‘সীতা মাতা সার্কিট’-এর কাজ শুরু হয়ে গিয়েছে। তারই অংশ হিসেবে পৌড়ীর ফলস্বাড়ীতে বিশাল সীতা মন্দির গড়ে তোলা হবে। তার জন্য এলাকার প্রত্যেক বাড়ি থেকে মন্দিরের জন্য একটি শিলাখণ্ড, খানিকটা জমি ও ১১ হাজার টাকা দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

দান সংগ্রহে ত্রিবেন্দ্র নিজেও বেরোবেন দেবপ্রয়াগ যাত্রায়। সন্ত ও ভক্তরা সেই যাত্রায় সামিল হতে চান বলে জানিয়েছেন তিনি। ত্রিবেন্দ্রর বিশ্বাস, ‘‘রাম ও সীতা মাতায় বিশ্বাস রাখেন যাঁরা, ফলস্বাড়ীর মন্দির ও সীতা মাতা সার্কিটের কাজ শেষ হলে, তাঁরা সকলেই আসবেন এখানে। এতে প্রভূত উন্নতি হবে পৌড়ীর।’’

Pauri Uttarakhan Sita

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy