৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে! প্রাক্তন বিচারপতি অভিজিতের রায় খারিজ কলকাতা হাই কোর্টের
২০১৪ সালের ‘টেট’-এর ভিত্তিতে ২০১৬ সালে ৪২,৫০০ শিক্ষক নিয়োগ হয় প্রাথমিক স্কুলগুলিতে। ওই নিয়োগপ্রক্রিয়ায় বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন।