Advertisement
E-Paper

কোটি কোটি টাকা খরচ করে আস্ত দ্বীপ কিনে রামদেবকে দান করেছিলেন প্রবাসী দম্পতি! তার পর?

যোগগুরু রামদেব। সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমা চাওয়ার ঘটনার পর ফের চর্চায় বিতর্কিত যোগগুরু এবং তাঁর সংস্থা পতঞ্জলি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৬:২২
Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
০১ / ১৫

যোগগুরু রামদেব। সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমা চাওয়ার ঘটনার পর ফের চর্চায় বিতর্কিত যোগগুরু এবং তাঁর সংস্থা পতঞ্জলি। দেশ-বিদেশে ৫৫ হাজার ৪৯০ কোটি টাকার ব্যবসা রয়েছে তাঁর।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
০২ / ১৫

এ হেন রামদেবের সাফল্যের নেপথ্যে রয়েছেন এক দম্পতি। তাঁদের সাহায্যেই আজ এতটা সফল রামদেব।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
০৩ / ১৫

২০০৬ সালে রামদেব এবং সহযোগী বালকৃষ্ণের পথচলা শুরু। তখন দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
০৪ / ১৫

শিষ্য সুনীতা এবং সরওয়ান সাম পোদ্দারের থেকে ঋণ করেছিলেন দু’জন। তাঁরা দু’জনেই স্কটল্যান্ডের বাসিন্দা।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
০৫ / ১৫

সুনীতা এবং সরওয়ান ২০ লক্ষ পাউন্ড খরচ করে স্কটল্যান্ডের কামব্রে দ্বীপ কিনেছিলেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২১ কোটি টাকা। ২০০৯ সালে সেই দ্বীপটি রামদেবকে উপহার দেন তাঁরা।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
০৬ / ১৫

২০১১ সালের মধ্যে পতঞ্জলির বড় অংশের শেয়ারের মালিক হন তাঁরা। আচার্য বালকৃষ্ণের পর তাঁরাই ছিলেন সংস্থার দ্বিতীয় বৃহত্তম অংশীদার।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
০৭ / ১৫

রামদেবকে সাহায্যের নেপথ্যে ছিলেন সুনীতা। রামদেবের শেখানো যোগ করে ওজন কমিয়েছিলেন তিনি। শারীরিক নানা উপকারও পেয়েছিলেন। এর পর থেকেই যোগগুরুর প্রতি কৃতজ্ঞ ছিলেন তিনি।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
০৮ / ১৫

সুনীতা তাঁর স্বামীকে দিয়ে এক প্রকার জোর করেই রামদবকে ঋণ পাইয়ে দিয়েছিলেন। এখন ব্রিটেনে পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের ট্রাস্টি সুনীতারা।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
০৯ / ১৫

সুনীতার জন্ম মুম্বইয়ে। বড় হয়েছেন নেপালের কাঠমান্ডুতে। বর্তমানে তিনি গ্লাসগোর অন্যতম ধনী মহিলা।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
১০ / ১৫

সরওয়ানের জন্ম বিহারে। খুব কম বয়সে গ্লাসগো পাড়ি দেন তিনি। সেখানেই থিতু হন। সুনীতার যখন ১৮ বছর বয়স, তখন বিয়ে হয় সরওয়ানের সঙ্গে। এর পর তিনিও পাড়ি দেন গ্লাসগো।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
১১ / ১৫

সরওয়ান ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার। ১৯৮০ সালে তিনি একটি ছোট ব্যবসা কেনেন। সুনীতা তখন গ্লাসগোয় একটি গ্যাস স্টেশন চালাতেন। পরে তিনি স্বামীর ব্যবসায় যোগ দেন।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
১২ / ১৫

রামদেব জানিয়েছিলেন, ১৯৯৫ সালে দিব্যা ফার্মেসির নথিভুক্তকরণের জন্য যথেষ্ট টাকাই ছিল না তাঁর কাছে।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
১৩ / ১৫

রামদেব যোগশিক্ষা করেছিলেন অপরিচিত এক গুরুর থেকে। সেই থেকেই লড়াই শুরু। ক্রমে জনপ্রিয় হতে থাকেন তিনি। তখনই এগিয়ে আসেন সুনীতারা। ঋণ দেন রামদেবকে।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
১৪ / ১৫

রামদেবের থেকে যোগ শিখে সুনীতা নিজেও অন্যদের শেখাতে শুরু করেন। তৈরি করতে থাকেন প্রশিক্ষক।

Couple donated island to YOGGURU Ramdev gave loan to start firm
১৫ / ১৫

স্কটল্যান্ডে এখন একটি পুনর্বাসন কেন্দ্র খুলেছেন সুনীতা। নাম ‘ওকমিনস্টার হেল্‌থকেয়ার’। তিনি সেখানকার সিইও। তাঁর শেখানো প্রশিক্ষকেরাই যোগশিক্ষা দেন। পতঞ্জলিতেও বড় অংশীদারি রয়েছে তাঁর।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy