Advertisement
E-Paper

জাতীয় দলের অলরাউন্ডারের গোপন ‘প্রেমিকা’! আইপিএলের মাঠ থেকে বলিউডে নজর কাড়ছেন তন্বী সঞ্চালিকা

ইমতিয়াজ় আলির ছবিতে অভিনয় করেছেন। আইপিএলের সঙ্গে তিন বছর ধরে যুক্ত রয়েছেন। ওটিটির পর্দায়ও নিজের জায়গা তৈরি করতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটারের গোপন ‘প্রেমিকা’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৯:৩৯
Sahiba Bali
০১ / ১৩

বিগত কয়েক বছর ধরে আইপিএলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত তরুণী। আইপিএলের মাঠ থেকে বড়পর্দা, এমনকি ওটিটির পর্দাতেও নিজের জায়গা করে নিয়েছেন। ভারতের জাতীয় দলের স্পিনার অলরাউন্ডারের সঙ্গে নাকি গোপনে প্রেম করছেন বলি অভিনেত্রী সাহিবা বালি।

Sahiba Bali
০২ / ১৩

১৯৯৪ সালের ডিসেম্বরে কাশ্মীরে জন্ম সাহিবার। তাঁর বাবা পেশায় ব্যাংকার ছিলেন। সাহিবার মা এক প্রযোজনা সংস্থার অধিকর্ত্রী। কাশ্মীরে জন্ম হলেও পরিবার-সহ দিল্লি চলে যান তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল সাহিবার।

Sahiba Bali
০৩ / ১৩

দিল্লির স্কুলে পড়াশোনা শেষ করে সেখানকার এক কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন সাহিবা। তার পর উচ্চশিক্ষার জন্য লন্ডনে চলে যান। সেখান থেকে মার্কেটিং নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিজ়নেস অ্যাডমিনিস্ট্রশন অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়েও বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে ভারতে ফেরেন তিনি।

Sahiba Bali
০৪ / ১৩

স্কুল-কলেজে থাকাকালীন নানা জায়গায় নাটকে অভিনয় করেছেন সাহিবা। এমনকি, নাটকের ক্লাবের সঙ্গে যুক্ত থেকে বহু কাজও করেছেন।

Sahiba Bali
০৫ / ১৩

অভিনয়ে আসার আগে ভারতের জনপ্রিয় একাধিক সংস্থায় মার্কেটিং বিভাগে চাকরি করেছেন সাহিবা। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ধরে কর্পোরেটজগতের সঙ্গে যুক্ত ছিলেন।

Sahiba Bali
০৬ / ১৩

অভিনয় নিয়ে কেরিয়ার গড়ার জন্য মোটা বেতনের চাকরি ছেড়ে দেন সাহিবা। ‘ডিয়ার মায়া’ ছবিতে মনীষা কৈরালার সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি। পরে ইমতিয়াজ় আলির ভাই সাজিদ আলি পরিচালিত ‘লয়লা মজনু’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান সাহিবা।

Sahiba Bali with Imtiaz Ali
০৭ / ১৩

ইমতিয়াজ়ের ছবি ‘অমর সিংহ চমকিলা’-তে অভিনয় করতে দেখা গিয়েছে সাহিবাকে। ওটিটির পর্দায় অভিনয়ের প্রস্তাব পেতে শুরু করেন তিনি। ‘বার্ড অফ ব্লাড’ এবং ‘তনাভ’ নামের ওয়েব সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সাহিবা।

Sahiba Bali
০৮ / ১৩

২০২৪ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন সাহিবা। সেই বছর ক্রিকেটারদের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। পরের বছর সাহিবাকে দেখা গিয়েছিল অন্য রূপে।

Sahiba Bali
০৯ / ১৩

২০২৫ সালে আইপিএলে একটি বিশেষ পর্ব পরিচালনা করেছিলেন সাহিবা। ‘পঞ্জাব কিংস’ দলের খেলোয়াড়দের সঙ্গে মজাদার কথোপকথন থেকে শুরু করে পর্দার আড়ালের নানা রকম ঘটনা তুলে ধরতেন তিনি। চলতি আইপিএলে উপস্থাপিকার দায়িত্ব পালন করছেন সাহিবা।

Sahiba Bali
১০ / ১৩

কানাঘুষো শোনা যায়, জনপ্রিয় বিষয়স্রষ্টা বিস্ময় কালরার সঙ্গে সম্পর্কে ছিলেন সাহিবা। একসময় দু’জনকে একসঙ্গে বহু ট্রাভেল ভ্লগে দেখা গিয়েছিল। দু’জনের সুন্দর রসায়ন থেকে গুঞ্জন ছড়িয়ে যায় যে, বিস্ময় এবং সাহিবা প্রেম করছেন। কিন্তু সমস্ত রটনা উড়িয়ে দিয়ে দু’জনে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তাঁরা একে অপরের খুব ভাল বন্ধু।

Washington Sundar
১১ / ১৩

ভারতীয় ক্রিকেট দলের দক্ষ স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় তাঁর। একই বছর রাইজ়িং পুণে সুপারজায়ান্টসের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করেন। পরবর্তী কালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলছেন ওয়াশিংটন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনের গাব্বা টেস্টে তাঁর পারফরম্যান্স ছিল মনে রাখার মতো। শোনা যায়, ওয়াশিংটনের সঙ্গে নাকি আড়ালে-আবডালে প্রেম করছেন সাহিবা।

Sahiba Bali
১২ / ১৩

২০২৫ সালে দুবাইয়ের একটি কফিশপে একসঙ্গে সময় কাটাচ্ছিলেন ওয়াশিংটন এবং সাহিবা। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়ে যায়। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কেউ কিছুই বলেননি।

Sahiba Bali
১৩ / ১৩

সমাজমাধ্যমে নিজস্ব অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন সাহিবা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা সাড়ে ৮ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy