Advertisement
E-Paper

Fish Chop: শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে কী খাওয়াবেন অতিথিকে? বাড়িতে মাছ থাকলে বানিয়ে নিন চপ

অল্প সময়ে বাড়িতেই বানিয়ে ফেলা যেতে পারে মাছের চপ। ঘরে কয়েকটি উপকরণ থাকলেই হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ২১:৫৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে ইচ্ছা হচ্ছে। গরম গরম চপ খেলে কেমন হয়? কিন্তু বেরোতে ইচ্ছা করছে না? অল্প সময়ে বাড়িতেই বানিয়ে ফেলা যেতে পারে মাছের চপ।

কী ভাবে বানাবেন সেই চপ? ঘরে কয়েকটি উপকরণ থাকলেই হল।

উপকরণ:

রুই মাছ: তিন টুকরো

পেঁয়াজ কুচি: এক কাপ

রসুন কুচি: আধ কাপ

লঙ্কা কুচি: তিনটি

টমেটো কুচি: এক কাপ

গোলমরিচ গুঁড়ো

নুন

বিস্কুটের গুঁড়ো

ময়দা

তেল

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রণালী:

তিনটি টুকরো মাছ সেদ্ধ করে নিন। তার পর কাঁটাগুলি ছাড়িয়ে নিন। মাছটি ভাল করে চটকে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, নুন আর ময়দা দিয়ে মেখে নিন। কড়াইয়ে একটু তেল দিয়ে মাছ সাঁতলে নিন।

পুরটা তৈরি হয়ে গেলে গোল গোল করে চপের আকার দিন। তার পর ভাল ভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ভাজুন। এর পর চায়ের সঙ্গে গরম গরম মাছের চপ পরিবেশন করুন।

Fish Fish Chop Winter Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy