Advertisement
E-Paper

Kitchen Tips: ফ্রিজে পনির রাখলে শক্ত হয়ে যায়? তবে পনির টাটকা রাখবেন কী ভাবে

বাড়িতে একটু পনির থাকলে নানা ধরনের রান্না করা যায়। কিন্তু পনির টাটকা থাকবে আবার শক্তও হবে না, তা কি করে সম্ভব?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৩
কয়েকটি কথা মনে রাখলে পনির থাকবে নরম, টাটকা।

কয়েকটি কথা মনে রাখলে পনির থাকবে নরম, টাটকা।

ঘরে একটু পনির থাকলে অসময়ে নানা কাজে লাগে। সাধারণ কোনও তরকারিরও স্বাদ বাড়িয়ে দেয়। আবার শুধু পনির দিয়ে বহু পদ সহজেই রান্না করা যায়। তাই অনেকেই বাড়িতে বেশি করে পনির কিনে এনে রাখেন। কিন্তু সমস্যা হচ্ছে সেটি টাটকা রাখার উপায় নিয়ে।

অনেকে ভাবেন ফ্রিজে রেখে দিলেই পনির ভাল থাকবে। কিন্তু ফ্রিজ থেকে বার করার পর বোঝা যায় যে, সে আশা একেবারেই ভুল। বহু ক্ষেত্রেই ফ্রিজে রাখার কারণে পনির শক্ত হয়ে যায়। তাই স্বাদও নষ্ট হয়ে যায়। কিন্তু কয়েকটি কথা মনে রাখলে পনির থাকবে নরম, টাটকা। স্বাদও ধরা থাকবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কী ভাবে রাখতে হবে পনির?

১) প্যাকেট করা পনির অনেকেই কেনেন। এ ক্ষেত্রে ব্যবহার করার আগে প্যাকেটটি কাটবেন না। প্যাকেট-সহ পনির ফ্রিজে রেখে দিন। রান্না করার আধ ঘণ্টা আগে প্যাকেট থেকে বার করে নিন। তা হলেই টাটকা থাকবে পনির।

২) কী ভাবছেন, এক বারে যে গোটা প্যাকেটটি কাজে লাগানো সম্ভব নয়? সে কারণেই ছোট ছোট প্যাকেট কেনা জরুরি। একটি বড় প্যাকেট না কিনে, অনেকগুলি ছোট প্যাকেট কিনে রাখুন। তা হলেই সমস্যা কমবে।

৩) আর যদি প্যাকেটের পনির না কেনেন? তা হলে কি ভাল রাখা যাবে না? তা-ও নয়। ফ্রিজে রাখার আগে একটি পরিষ্কার নরম কাপড়ে মুড়ে নিন পনির। রান্নার সময়ে কিছুটা পনির কেটে নিয়ে বাকিটা আবার কাপড়ে মুড়ে ফ্রিজে রেখে দিতে পারেন।

৪) পরিষ্কার কাপড় হাতের কাছে নেই? ঢাকনা দেওয়া একটি পাত্রে খানিকটা জল ঢেলে তাতে পনির রাখুন। সেই পাত্রটি ফ্রিজে ঢুকিয়ে দিন। জলে পনির নরম থাকে।

৫) এত কিছু করার সময় হয়নি? সেই ফ্রিজ থেকে বার করে দেখছেন পনির শক্ত হয়ে গিয়েছে? তা হলেও স্বাদ ফেরানো সম্ভব। একটি পাত্রে কিছুটা জল নিয়ে হালকা গরম করুন। তার মধ্যে অল্প নুন দিন। এ বার পনির টুকরো করে কেটে তাতে ভিজিয়ে রাখুন। পাত্রটি আধ ঘণ্টা এক জায়গায় ঢাকা দিয়ে রেখে দিন। রান্নার আগে পনির নরম হয়ে যাবে।

Paneer Kitchen Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy