Advertisement
E-Paper

Kitchen Tips: ফ্রিজে থেকেও নষ্ট হয়ে যাচ্ছে পনির? টাটকা রাখতে মেনে চলুন ৪টি নিয়ম

হাতের কাছে পনির থাকলে সহজেই অনেক ধরনের পদ বানিয়ে ফেলা যায়। কিন্তু দীর্ঘদিন পনির টাটকা রাখার পদ্ধতি অনেকেই জানেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পনির পকোড়া, শাহি পনির, পালক পনির, চিলি পনির— পনির দিয়ে এই রকম কত পদ সহজেই রান্না করা যায়। তাই অনেকেই বাড়িতে পনির কিনে এনে রেখে দেন। কিন্তু সমস্যাটা হচ্ছে অনেকেই পনির দীর্ঘদিন টাটকা রাখার পদ্ধতিটা জানেন না। কেউ কেউ ভাবেন ফ্রিজে রেখে দিলেই পনির দীর্ঘ দিন ভাল থাকবে। কিন্তু ফ্রিজ থেকে বার করার পর অধিকাংশ সময়েই পনিরের স্বাভাবিক স্বাদ নষ্ট হয়ে যায়। পনির শক্তও হয়ে যায়। কয়েকটি উপায় মেনে রাখলে দীর্ঘদিন পনির টাটকা থাকবে।

১) ফ্রিজে রাখার আগে নরম কাপড়ে পনির মুড়ে নিন। খুব শক্ত করে মুড়বেন না। রান্না করার সময়ে তাড়াতাড়ি কাপড়ে রাখা পনির বার করে, কিছুটা কেটে নিয়ে বাকি পনির আবার ফ্রিজে ঢুকিয়ে দিন। এই ভাবে রাখলে পনির নরম থাকবে।

২) কাপড় দিয়ে রাখার ক্ষেত্রে অসুবিধে হলে অন্য ভাবে রাখারও উপায়ও আছে। একটি ঢাকনা দেওয়া পাত্রে খানিকটা জল ঢেলে তার মধ্যে পনিরটা দিয়ে দিন। এ বার ঢাকা দিয়ে ফ্রিজে রাখুন। জল দেওয়ার কারণে পনির অনেক দিন ভাল থাকবে।

৩) আপনি যদি প্যাকেট করা পনির কেনেন, তা হলে সেটা দীর্ঘদিন ভাল রাখার জন্য ব্যবহারের আগে প্যাকেট কাটবেন না। প্যাকেট-সহ ফ্রিজে রেখে দিন। রান্না করার আধ ঘণ্টা আগে প্যাকেট থেকে বার করে নিন পনির।

৪) খুব পাতলা কাপড়ের প্লাস্টিকে মুড়ে রাখলেও পনির ভাল থাকে। তবে রান্না করার আগে প্লাস্টিক থেকে বার করে কেটে নিন। পনিরের টুকরোগুলি হাল্কা গরম জলে বসান। এতে পনির নরম হবে।

Paneer cooking tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy