শীত পড়তেই বাড়িতে বাড়িতে বেকিং শুরু হয়ে গিয়েছে। সামনেই বড়দিন। বড়দিন উপলক্ষে কেউ বানাচ্ছেন কেক, কেউ মাফিন, কেউ আবার ব্রাউনি বানাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বড়দিনের রাতে গরমাগরম ব্রাউনির সঙ্গে ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম পেয়ে গেলে, আর কী বা চাইতে পারে মন। বাড়িতে ব্রাউনি বানানো খুব একটা কঠিন নয়, তবে কয়েকটি জিনিস মাথায় রেখে চললে তবেই আসবে দোকানের মতো স্বাদ।
১) ডিমের ব্যবহার: ব্রাউনি বানানোর সময় উপকরণের মাপ নিয়ে সচেতন থাকতে হবে। ব্রাউনিতে বেশি ডিম ব্যবহার করলে বাইরের দিকটা শক্ত হয়ে ভেঙে যেতে পারে, আর ডিম কম হলে ভিতর থেকে মোলায়েম ভাবটা আসবে না। তাই ডিমের ব্যবহার করুন মাপ বুঝে।
২) ঠান্ডা উপকরণ: ব্রাউনির জন্য ডিম, চকোলেট আর যা যা দরকার সেই সব ফ্রিজে রাখা ছিল। ফ্রিজ থেকে বার করেই সেগুলি নিয়ম মতো মেশাতে শুরু করলেন কি? এতে কিন্তু ব্রাউনি ভাল হবে না। সমস্ত উপকরণ ঘরের তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার পর তা মেশাতে হবে।
৩) চকোলেটের ব্যবহার: ব্রাউনিতে কামড় দিলেই মুখে আসবে চকোলেটের উত্তম স্বাদ। তাই কোকো পাউডার, চকোলেট যেটাই ব্যবহার করুন, ব্রাউনিতে ভাল স্বাদ আনতে হলে সেগুলি ভাল মানের হতে হবে। উপকরণ যত ভাল হবে, স্বাদেও তার প্রভাব পড়বে।
৪) বেকিংয়ের পাত্র: বেকিং-এর পাত্রটি কী দিয়ে তৈরি, কতটা পাতলা বা মোটা তার উপর কিছুটা বেকিং-এর সময় নির্ভর করে। ব্রাউনি শক্ত হয়ে যেতে উপকরণে ভুলভ্রান্তি হলেও। আবার বেশি বেক হয়ে গেলেও এমনটা হতে পারে।
৫) সময়: বেকিং-এর সময় তাপমাত্রা যথাযথ আছে কি না, কত ক্ষণ বেক করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ। অনেকে একটু নরম ব্রাউনি খেতে ভালবাসেন। তাঁরা ব্রাউনিতে ডিম কম দেবেন আর খুব বেশি ক্ষণ বেক করবেন না। আর যাঁরা কেকের মতো ব্রাউনি ভালবাসেন, তাঁরা ডিমের পরিমাণ বাড়িয়ে একটু বেশি সময় ধরে বেক করবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বড়দিনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন? এ বারের পরবে অতিথিদের জন্য মজাদার খাবার বানিয়ে নিন। মেনুতে থাক আস্ত ক্রিসমাস ট্রি। কী ভাবে বানাবেন শিখে নিন।
- বড়দিনের সান্ধ্য পার্টিতে বানাতে পারেন সুস্বাদু কিছু স্ন্যাক্স। কম তেলে বানানো যায় এমন কিছু স্ন্যাক্সের রেসিপি জেনে নিন।
- বড়দিনের পার্টির মূল আকর্ষণ হবে খাওয়ার টেবিলের সাজ, ও বাড়িতে আলোর সাজসজ্জা। কী ভাবে সাজালে অতিথিরা মুগ্ধ হবেন?
-
পরিবারের সঙ্গে আলিয়া, একাকী তমন্না, সান্টা হলেন জ্যাকলিন! বলি-তারকারা কী ভাবে উদ্যাপন করলেন বড়দিন?
-
বড়দিনের সন্ধ্যা থেকেই শুরু হবে খানাপিনা, পেট ‘যুদ্ধ’ ঘোষণা করার আগেই সন্ধির উপায় জেনে নিন
-
সুদূর আটলান্টায় সংসার তনুশ্রীর, স্বামী সুজিতের সঙ্গে প্রথম বড়দিনের পরিকল্পনা কী?
-
কারও কাছে দেবই সান্টাক্লজ়, কেউ চান অতীতে ডুব দিতে! টলিপাড়ার জেন-জ়ি তারকাদের বড়দিন কেমন?
-
বড়দিনে বাড়িতে পার্টির আয়োজন? ১০ মিনিটেই বানানো যায়, রইল এমন ৫ স্ন্যাক্স রেসিপির সন্ধান