Advertisement
E-Paper

তেতো তবে ততটাও নয়, মুচমুচে টিকিয়া হবে করলা দিয়েই, বানানো তেমন ঝক্কির নয়, শিখে নিন পন্থা

গরমে কোনও খাবারই মুখে রুচছে না। ভাতের সঙ্গে থাকুক করলার মুচমুচে টিকিয়া। তেতো স্বাদ অরুচিতেও রুচি ফিরবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১২:০৪
করলা দিয়ে টিকিয়া! কেমন হবে খেতে?

করলা দিয়ে টিকিয়া! কেমন হবে খেতে? ছবি:সংগৃহীত।

গরমের দিনে যখন কোনও খাবারই মুখে রোচে না, তখন খানিক তেতো বা টকে স্বাদ ফেরে। কিন্তু উচ্ছে, করলা, নিমপাতা অনেকেরই আবার বড্ড তেতো লাগে। এমন সমস্যার সমাধানে করলা ভাজা বা চচ্চড়ি না করে করলা দিয়ে বানিয়ে ফেলুন টিকিয়া। রন্ধনের গুণে তেতো ভাব কমবে, আবার তা মুচমুচেও হবে। দেখে বোঝার উপায় থাকবে না, জিনিসটি করলা। তেতো খেতে না চাওয়া খুদেকেও ভুলিয়ে-ভালিয়ে খাওয়ানো যাবে।

উপকরণ

২-৩টি করলা

১ চা-চামচ হলুদ

১ চা-চামচ নুন

১ চা-চামচ জিরে-ধনে গুঁড়ো

১টি পেঁয়াজকুচি

৩-৪টি কাঁচালঙ্কাকুচি

৫-৬ কোয়া রসুনকুচি

আধ চা-চামচ কালোজিরে

১টি শুকনো লঙ্কা

২ টেবিল চামচ বেসন

স্বাদ মতো নুন-চিনি

ভাজার জন্য সাদা তেল

প্রণালী: করলা ধুয়ে গ্রেটারের সাহায্যে কুরিয়ে নিন। বীজগুলো ফেলে দিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে কালোজিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন। রসুনকুচি, পেঁয়াজকুচি হালকা ভাজুন। কুরিয়ে নেওয়া করলা হালকা ভেজে নিন। যোগ করুন কাঁচালঙ্কাকুচি। দিয়ে দিন স্বাদ মতো নুন, হলুদ, ধনে-জিরে গুঁড়ো। শুকনো হয়ে এলে যোগ করুন পরিমাণমতো বেসন। মিশ্রণটি একটু ঠান্ডা হলে টিকিয়ার আকার দিন। তার পরে সেটি কড়াইয়ে তেল দিয়ে উল্টে-পাল্টে মুচমুচে করে ভেজে নিন। টিকিয়া যে করলার, দেখে বোঝাই যাবে না। রসুন, পেঁয়াজ, বেসনের দৌলতে করলার তেতো ভাবও তেমন থাকবে না। গরম ভাতে খেতে দারুণ লাগবে।

Recipe Bengali Recipe
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy