Advertisement
E-Paper

ঝাল-ঝাল মাংসের সঙ্গে চিজ় সস্ মাখামাখি! আরব দেশের মুরগির পদটি বানাতে সময় লাগবে মাত্র ২০ মিনিট

মুরগির মাংসের ঝোল, কষা কিংবা ভর্তা তো হামেশাই খাওয়া হয়। স্বাদবদল করতে নতুন কী বানাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন ইফ্ফা চিকেন। দুবাইয়ে এই পদ বেশ জন্নপ্রিয়। রইল প্রণালী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:৫৩
টক-ঝাল-মিষ্টির মেলবন্ধনে বানিয়ে ফেলুন ইফ্ফা চিকেন।

টক-ঝাল-মিষ্টির মেলবন্ধনে বানিয়ে ফেলুন ইফ্ফা চিকেন। ছবি: সংগৃহীত।

মুরগি বাড়িতে এলেই প্রথম ভাবনা মাথায় আসে, তা দিয়ে নতুন কী বানাবেন। ঝোল, কষা কিংবা ভর্তা তো হামেশাই খাওয়া হয়। স্বাদবদল করতে নতুন কী বানাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন ইফ্ফা চিকেন। দুবাইয়ে এই পদ বেশ জনপ্রিয়। রইল প্রণালী।

উপকরণ:

৫০০ গ্রাম মুরগির মাংস (তন্দুরির আকারে কাট)

২০০ গ্রাম টক দই

২ টেবিল চামচ কাঁচালঙ্কা-আদা-রসুন বাটা

১ টেবিল টামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

১ টেবিল চামচ তন্দুরি মশলার গুঁড়ো

১ চা চামচ চাটমশলা

২-৩ টেবিল চামচ লেবুর রস

পরিমাণ মতো মাখন

স্বাদমতো নুন

২টি ডিমের সাদা অংশ

৪-৫ কোয়া রসুন

২ স্লাইস চিজ়

১ টেবিল চামচ মেয়োনিজ়

১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

প্রণালী:

একটি পাত্রে মুরগির মাংস গুলিয়ে নিয়ে তার সঙ্গে দই, আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা, নুন, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, চাটমশলা, তন্দুরিমশলা, লেবুর রস ভাল করে মেখে নিন। মেখে রাখা মুরগির মাংস আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এ বার একটি ফ্রায়িং প্যানে মাখন গরম করে তাতে মুরগির মাংসগুলি দিয়ে ঢেকে ঢেকে মিনিট ২০ রান্না করুন। তার পর আঁচ বাড়িয়ে ভাল করে সেঁকে নিন। মিক্সিতে ডিমের সাদা অংশ, চিজ়, মেয়োনিজ়, রসুন, ক্রিম, নুন দিয়ে ভাল করে বেটে নিন। এ বার মুরগির মাংসের উপর বানিয়ে রাখা হোয়াইট সস্ ভাল করে ছড়িয়ে দিন। মিনিট দুয়েক ঢেকে রান্না করুন। তৈরি হয়ে যাবে ইফ্ফা চিকেন। পরোটার সঙ্গে দারুণ জমবে।

Chicken Recipes Non veg foods
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy