Advertisement
E-Paper

একঘেয়ে ঝোল-ভাত আর মুখে রোচে না! কাতলা দিয়েই বানিয়ে ফেলুন মাছের ঝালদা

রোজ সেই একঘেয়ে খাবার রাঁধতে কিংবা পরিবেশন করতেও ভাল লাগে না। স্বাদবদল করতে বানিয়ে ফেলতে পারেন মাছের ঝালদা। চেনা উপকরণ দিয়েই হবে একেবারে ভিন্ন স্বাদের রান্না। রইল প্রণালী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৯
মাছের ঝালদা দিয়েই হোক স্বাদবদল।

মাছের ঝালদা দিয়েই হোক স্বাদবদল। ছবি: সংগৃহীত।

বাজার থেকে তো কাতলা এসেছে। তা দিয়ে সেই মাছের ঝোল, ঝাল ছাড়া আর কী-ই বা রাঁধা যায়? রোজ সেই একঘেয়ে খাবার রাঁধতে কিংবা পরিবেশন করতেও ভাল লাগে না। স্বাদবদল করতে বানিয়ে ফেলতে পারেন মাছের ঝালদা। চেনা উপকরণ দিয়েই হবে একেবারে ভিন্ন স্বাদের রান্না। রইল প্রণালী।

উপকরণ:

৫ টুকরো কাতলা মাছ

২-৩ টেবিল চামচ লেবুর রস

২ টেবিল চামচ সর্ষেবাটা

১ টেবিল চামচ কাঁচালঙ্কাবাটা

আধ চা চামচ শুকনোলঙ্কাবাটা

৩ টেবিল চামচ পেঁয়াজবাটা

আধ কাপ পেঁয়াজকুচি

আধ চা চামচ কালোজিরে

৩-৪টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

১ চা চামচ হলুদগুঁড়ো

পরিমাণমতো সর্ষের তেল

৪-৫ টেবিল চামচ ধনেপাতাকুচি

প্রণালী:

একটি পাত্রে কাতলা মাছগুলি নিয়ে তার সঙ্গে একে একে নুন, হলুদ, সর্ষেবাটা, কাঁচালঙ্কাবাটা, শুকনোলঙ্কাবাটা, লেবুর রস আর বেশ খানিকটা সর্ষের তেল মিশিয়ে ভাল করে মেখে নিন। এ বার কড়াইতে আরও খানিকটা তেল গরম করে তাতে কালোজিরে আর কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে মেখে রাখা মাছের মিশ্রণ ঢেলে দিন। সামান্য জল মিশিয়ে ঢেকে মিনিট দশেক রান্না হতে দিন। ঢাকা খুলে পেঁয়াজকুচি মিশিয়ে দিন। মাছ নাড়াচাড়া করে আরও মিনিট পাঁচেক রান্না করুন। শেষে ঢাকা খুলে উপর থেকে লেবুর রস আর ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাছের ঝালদা।

Fish Recipes Bengali Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy