Advertisement
E-Paper

ছক ভাঙুন রান্নাবান্নায়, বিদেশি মিষ্টিতে আনুন দেশি ছোঁয়া! সামান্য উপকরণেই বানিয়ে নিন মিষ্টি দই তিরামিসু

মাস্কারপোনে চিজ়, ডিম আর ইটালীয় পাউরুটি দিয়ে তৈরি তিরামিসু অত্যন্ত সুস্বাদু একটি পদ। তবে সেই কায়দায় যদি একটি ভারতীয় ফিউশন মিঠাই বানিয়ে ফেলা যায়, তা হলে কেমন হয়? মাস্কারপোনে চিজ়ের বদলে মিষ্টি দই আর ইতালীয় পাউরুটির বদলে টোস্ট বিস্কুট ব্যবহার করেই বানিয়ে ফেলুন মিষ্টি দই তিরামিসু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮
তিরামিসুতে স্বাদবদল।

তিরামিসুতে স্বাদবদল। ছবি: সংগৃহীত।

সহজ কথায় তিরামিসু হল এক ধরনের ইটালীয় ব্রেড কাস্টার্ড। ১৯৬০ সালে ইটালিতে প্রথম বানানো হয়েছিল এই ডেসার্ট। মাস্কারপোনে চিজ়, ডিম আর ইটালীয় পাউরুটি দিয়ে তৈরি এই পদ অত্যন্ত সুস্বাদু। তবে সেই কায়দায় যদি একটি ভারতীয় ফিউশন মিঠাই বানিয়ে ফেলা যায়, তা হলে কেমন হয়? মাস্কারপোনে চিজ়ের বদলে মিষ্টি দই আর ইটালীয় পাউরুটির বদলে টোস্ট বিস্কুট ব্যবহার করেই বানিয়ে ফেলুন মিষ্টি দই তিরামিসু।

উপকরণ:

৫০০ গ্রাম মিষ্টি দই

১ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স

১ কাপ হুইপ্ড‌ ক্রিম

১ কাপ গুঁড়ো দুধ

১০ টি টোস্ট বিস্কুট

২-৩ টেবিল চামচ কফি

প্রণালী:

প্রথমে,শুকনো তাওয়ায় গুঁড়ো দুধ নিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এ বার একটি পাত্রে মিষ্টি দই আর ভ্যানিলা এসেন্স ভাল করে ফেটিয়ে নিন। তার সঙ্গে এবার হুইপ্‌ড ক্রিম আলতো হাতে মিশিয়ে নিন। কফির সিরাপে টোস্ট বিস্কুটগুলি ৩০ সেকেন্ড ডুবিয়ে তুলে নিয়ে একটি কাচের পাত্রে সাজিয়ে দিন। এ বার উপর থেকে দইয়ের মিশ্রণ দিয়ে একটি লেয়ার তৈরি করুন। এর পর আবার বিস্কুটের লেয়ার দিন। শেষে আরও এক বার দইয়ের পরত দিন। উপর থেকে ভেজে রাখা দুধের গুঁড়ো ছড়িয়ে দিন ছাঁকনি দিয়ে। কাচের পাত্রটি ক্লিন র‌্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মিষ্টি দই তিরামিসু।

Homemade Dessert Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy