Advertisement
E-Paper

দোকানের মতো বিরিয়ানি তবেই হবে যদি বেরেস্তা ভাজা হয় নিয়ম মেনে! শিখে নিন ৫ কৌশল

রেস্তরাঁর মতো বেরেস্তা বাড়িতে বানানো মোটেও সহজ কাজ নয়। তবে কিছু কথা মাথায় রেখে চললেই বেরেস্তা ভাজতে গিয়ে পুড়ে যাবে না, আবার ভাজার পরে মিইয়েও যাবে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪০
বেরেস্তা ভাজার সহজ কৌশল।

বেরেস্তা ভাজার সহজ কৌশল। ছবি: সংগৃহীত।

বিরিয়ানি হোক মটন ভুনা, মাছের কালিয়া হোক বা বিশেষ কোনও কবাব— রান্নাগুলির স্বাদ দোকানের মতো হবে কি না, তা অনেকটাই নির্ভর করে বেরেস্তা ব্যবহারের উপর। বেরেস্তা অর্থাৎ মুচমুচে করে ভাজা পেঁয়াজের ব্যবহার মূলত মুঘল রান্নায় বেশি হয়। রেস্তরাঁর মতো বেরেস্তা বাড়িতে বানানো মোটেও সহজ কাজ নয়। তবে কিছু কথা মাথায় রেখে চললেই বেরেস্তা ভাজতে গিয়ে পুড়ে যাবে না, আবার ভাজার পরে মিইয়েও যাবে না।

১) প্রথমেই পেঁয়াজ কাটার ধরনের উপর মন দিতে হবে। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কাটতে হবে একেবারে ঝিরিঝিরি করে। মোটা করে পেঁয়াজ কাটলে বেরেস্তা মোটেও মুচমুচে হবে না।

২) সব পেঁয়াজ এক বারে তেলে ফেলে দেবেন না। অল্প অল্প করে ভেজে নিন বেরেস্তা।

৩) বেরেস্তা ভাজতে হবে ডুবো তেলে। ভাজার আগে তেল ভাল করে গরম করে নিতে হবে। গ্যাসের আঁচ মাঝারি করে ১ মিনিট অপেক্ষা করে তার পর পেঁয়াজ কুচি দিন। মিনিট খানেক নাড়াচাড়া করার পর গ্যাসের আঁচ আবারও ১০ সেকেন্ডের জন্য বাড়িয়ে দিন।

৪) মাংস রাঁধতে পেঁয়াজের বাদামি রং আনতে অনেকে চিনি ব্যবহার করেন। তবে বেরেস্তা ভাজতে সেই ভুল করলে চলবে না।

৫) ভাজার সময় নুন বা চিনি মেশালে চলবে না। পেঁয়াজ একেবারে বাদামি করে ফেলবেন না। হালকা বাদামি থাকতে থাকতেই ছেঁকে তুলে ফেলুন। তুলে ফেলার পরে পেঁয়াজের রং গাঢ় হবে।

Cooking Hacks Kitchen Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy